Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

মাথাভাঙা থেকে পাচারের সময় বর্ধমানে উদ্ধার ৭২ কেজি গাঁজা, গাড়িচালক গ্রেফতার

ধৃতের নাম সঞ্জয় রাহা। বাড়ি বীরভূমের সাঁইথিয়ায়। মাথাভাঙা থেকে বর্ধমানে গাঁজা ডেলিভারি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধৃতকে জেরা করে জানতে পেরেছে পুলিশ।

মাথাভাঙা থেকে পাচারের সময় বর্ধমানে উদ্ধার ৭২ কেজি গাঁজা, গাড়িচালক গ্রেফতার

শেষ আপডেট: 15 January 2025 11:23

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ৭২ কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, তালিত রেলগেটের কাছে আচমকা পুলিশি অভিযানে ওই ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশিতে ৭২ কেজি গাঁজা ধরা পড়ে। একটি ছোট গাড়িতে করে গাঁজা নিয়ে যাচ্ছিল ওই ব্যক্তি ।

জানা গেছে, ধৃতের নাম সঞ্জয় রাহা। বাড়ি বীরভূমের সাঁইথিয়ায়। মাথাভাঙা থেকে বর্ধমানে গাঁজা ডেলিভারি করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধৃতকে জেরা করে জানতে পেরেছে পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জী জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ডিস্ট্রিক্ট এসও জি এবং দেওয়ানদিঘি থানার পুলিশ যৌথ অভিযান চালায়। তালিত লেভেল ক্রসিংয়ের কাছে একটি ছোট চার চাকার গাড়ি আটক করে। তল্লাশির পর এই গাড়িতে ১১ প্যাকেট গাঁজা পাওয়া যায়। দেওয়ানডিহি থানার পুলিশ  সাঁথিয়ার বাসিন্দা গাড়ি চালক সঞ্জয় রাহাকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে  প্রায় ৭১ কেজি ৯০০ গ্রাম ওজনের গাঁজা। 

বর্ধমান ১ নম্বর ব্লক উন্নয়ন আধিকারিকের উপস্থিতিতে ওই গাঁজা বাজেয়াপ্ত করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় মামলা রুজু করার পদ্ধতি শুরু হয়েছে। অভিযুক্তের কাছ থেকে জানা গেছে কোচবিহারের মাথাভাঙা থেকে এই গাঁজা নিয়ে এসেছিল সে। বর্ধমান শহরের কারও হাতে তুলে দেওয়ার কথা ছিল। অভিযুক্তকে বর্ধমান আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে পুলিশ।


```