Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

আবাসের তালিকায় নেই গরিবরাই! বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বর্ধমানে

আবাসের তালিকায় গরিবদের নাম না থাকা নিয়ে একাধিক অভিযোগ এসেছে আগেও। বিক্ষোভ,আন্দোলন হয়েছে কিন্তু ফল মেলেনি তেমন। মজার বিষয় আবাস তালিকায় প্রাপ্য গ্রাহকদের নামের বদলে দোতলা বাড়ির মালিকের নাম রয়েছে।

আবাসের তালিকায় নেই গরিবরাই! বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বর্ধমানে

নিজস্ব চিত্র

শেষ আপডেট: 21 November 2024 00:51

দ্য ওয়াল ব্যুরো: আবাসের তালিকায় নাম নেই গরিবদের। বদলে জায়গা হল এমন অনেক মানুষের, যাদের রয়েছে পাকা বাড়ি। এমনই অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের কালনা ১ নম্বর ব্লকের নান্দাই গ্রাম পঞ্চায়েতে। প্রায় ৩০ জন গরিব মানুষের নাম তালিকায় না থাকায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। দেন বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

আবাসের তালিকায় গরিবদের নাম না থাকা নিয়ে একাধিক অভিযোগ এসেছে আগেও। বিক্ষোভ,আন্দোলন হয়েছে কিন্তু ফল মেলেনি তেমন। মজার বিষয় আবাস তালিকায় প্রাপ্য গ্রাহকদের নামের বদলে দোতলা বাড়ির মালিকের নাম রয়েছে। এর জেরে বিডিওর কাছে ক্ষোভ উগরে দিয়েছেন বঞ্চিতরা। বুধবার পূর্ব বর্ধমানের কালনা ১ নম্বর ব্লক সাক্ষী থাকল এমনই ঘটনার। বিডিওর দ্বারস্থ হয়ে এই দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন নান্দাই গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দা। আবাসের এমন অস্বচ্ছ তালিকা তৈরি করার জন্য় অঙ্গনওয়াড়ি সহায়িকা ও পঞ্চায়েত সদস্যদের কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন সকলে। এনিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগও জানানো হয়েছে। দ্রুত যোগ্য প্রাপকদের নাম নথিভুক্ত না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন কালনার নতুনগ্রাম,ঘুঘুডাঙা,আশ্রমপাড়ার বাসিন্দারা।

এই প্রসঙ্গে নান্দাই পঞ্চায়েত এলাকার বাসিন্দা মকবুল শেখ জানান, ২০২২ সালে সরকারি আবাস যোজনার ঘর প্রাপকদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে অনেক গরিব ও যোগ্য প্রাপকের নাম ছিল। কিন্তু বর্তমান তালিকায় তাঁদের কারও নাম নেই। আবাসের তালিকা থেকে প্রায় ৩০ জন গরিব মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। এদের মধ্যে কেউ টিন দিয়ে ঘেরা বাড়ি আবার কেউ পাটকাঠি দিয়ে ঘেরা বাড়িতে বসবাস করছেন। কেউ খেতমজুর, কেউ তাঁতের কাজ,আবার কেউ বিড়ি বেঁধে জীবিকা নির্বাহ করেন। 

মকবুলের অভিযোগ, আবাসের তালিকা থেকে এলাকার গরিব মানুষদের নাম বাদ দিয়ে দোতলা মার্বেল বসানো বাড়ির মালিকদের নাম ঢোকানো হয়েছে। এলাকার সেরিনা বিবি,আনহারা বিবি, রাবলা  বিবিরা জানান,আগে আবাসের তালিকায় তাঁদের পরিবারের নাম ছিল। তখন ছবি তুলে তথ্যও নিয়ে যায় আধিকারিকরা। তালিকা প্রকাশ হতে দেখা যায়, তালিকায় নাম নেই। এদের একজন বলেন, 'আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ। জীবনের ঝুঁকি নিয়ে অসহায়ভাবে দিন কাটাচ্ছি। তবুও আবাসের তালিকা থেকে কেন আমাদের নাম কাটা হল বুঝতে পারছি না। আমরা যাতে সরকারী আবাসের ঘর পাই তার জন্য বিডিওকে এদিন জানিয়েছি।' 

এ বিষয়ে কালনা ১ ব্লকের বিডিও  সুপ্রতীক সাহার জবাব, 'উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে, আবাসের তালিকায় যাঁদের নাম নেই, তাঁরা যদি নিজেদের যোগ্য মনে করেন তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে বিষয়টি জানান। পরবর্তী যে নির্দেশ আসবে, তার ভিত্তিতে তদন্ত করে দেখা হবে। ২০২২ সালে ২০১৮ সালের মূল তালিকা ধরে সার্ভে হয়। সেই সার্ভেতে পাকা বাড়ি থাকা অনেকের নাম বাদ যায়। কিন্তু এদিন যাঁরা আমার কাছে এসেছিলেন তাঁদের নাম কী কারণে বাদ গিছেয়ে তা বোঝা যাচ্ছে না। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।'


```