Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

'ওরা বলে খেলা হবে, চলুন এবার আমরাও খেলি...', ব্রিগেড থেকে তৃণমূলকে চ্যালেঞ্জ বন্যা টুডুর 

তিনি বড় নেতা নন। ভাষণ দেওয়ার অভিজ্ঞতাও নেই বললেই চলে। তবু রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সিপিআইএমের ক্ষেতমজুর ইউনিয়নের নেত্রী বন্যা টুডু উঠে দাঁড়ালেন।

'ওরা বলে খেলা হবে, চলুন এবার আমরাও খেলি...', ব্রিগেড থেকে তৃণমূলকে চ্যালেঞ্জ বন্যা টুডুর 

বন্যা টুডু

শেষ আপডেট: 20 April 2025 21:51

দ্য ওয়াল ব্যুরো: তিনি বড় নেতা নন। ভাষণ দেওয়ার অভিজ্ঞতাও নেই বললেই চলে। তবু রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সিপিআইএমের ক্ষেতমজুর ইউনিয়নের নেত্রী বন্যা টুডু উঠে দাঁড়ালেন, আর প্রথম বক্তৃতাতেই স্পষ্ট বার্তা দিয়ে চ্যালেঞ্জ ছুঁড়লেন শাসক দলকে। বললেন, “ওরা বলছে খেলা হবে, আমরা বলছি এবার খেলব আমরাও। ব্যাটও ধরব, বলও করব, উইকেটও ফেলব ছাব্বিশে।”

সিপিআইএমের চারটি গণসংগঠনের ডাকে আয়োজিত এই ব্রিগেড সমাবেশ ছিল স্বাধীনতা-পরবর্তী প্রথম বড় জমায়েত, যেখানে মঞ্চ দখল করেছিল শ্রমিক, ক্ষেতমজুর ও বস্তির মানুষজন। সেই মঞ্চ থেকেই বন্যা টুডুর আক্রমণ, “দু’টো সরকার চলছে— একটা ডাকাতের, একটা চোরের। যারা জমি কেড়ে নিতে আসবে, তাদের রুখতে হবে আগুন জ্বালিয়ে।”

প্রায় ১১ মিনিটের বক্তব্যে বন্যা টুডু আক্রমণ করেছেন তৃণমূল ও বিজেপি— দুই পক্ষকেই। বলেছেন, “আমরা দু’কিলো চাল কিনি, ১২০ টাকায় মজুরি খাটি। একসময় বাম সরকার ভূমিহীনদের জমি দিয়েছিল, আজ তা কেড়ে নেওয়া হচ্ছে। আমরা সেটা রুখে দেব।”

তিনি শহর ও গ্রামের পার্থক্যের প্রসঙ্গও তোলেন। বলেন, “মানুষ কী করছে, শহরের লোক খোঁজ রাখে না। ভোট আর পেটের খিদে এক জিনিস নয়। তাই ভয়ের রাজনীতির বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়াতে হবে।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন তিনি। প্রশ্ন তোলেন, “৫ টাকার চপ বিক্রি করে কীভাবে বাড়ি হয়? ওরা চুরি করলে আমরা কি চুরি করব?” বক্তব্যের শেষে আবারও সেই স্লোগানেই বার্তা দেন বন্যা টুডু— “খেলা আমরাও করব। ব্যাটও করব, বলও করব, উইকেটও ফেলব ছাব্বিশে।”


```