Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ট্যাব কেলেঙ্কারিতে জড়িতদের গুলি করে মারার দাওয়াই বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর

সাংসদ বলেন, 'তৃণমূলের লোকেরা এই টাকা বিলি করে না। তাহলে কেলেঙ্কারিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ নাকি অফিসাররা জড়িত? কারা এটা করল? তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া উচিত।'

ট্যাব কেলেঙ্কারিতে জড়িতদের গুলি করে মারার দাওয়াই বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর

বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী

শেষ আপডেট: 15 November 2024 15:07

দ্য ওয়াল ব্যুরো: এবার ট্যাব কেলেঙ্কারিতে যারা জড়িত তাদের গুলি করে মারার নিদান দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তাঁর কথায়, 'যারা সরকারের বদনাম করে ছাত্রদের প্রতারিত করে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত।'

ট্যাব দুর্নীতিতে তোলপাড় রাজ্য। আজ এখান থেকে ধরছে তো কাল ওখান থেকে। আজ এই স্কুলের পড়ুয়াদের টাকা অন্য অ্যাকাউন্টে তো কাল অন্য। ধরপাকড়ও কম হচ্ছে না। প্রতারকদের চিহ্নিত করে গ্রেফতার করছে পুলিশ। এই আবহে অরূপের দাওয়াই নিয়ে শোরগোল। 

তাঁর প্রশ্ন, 'তৃণমূলের লোকেরা এই টাকা বিলি করে না। তাহলে কেলেঙ্কারিতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ নাকি অফিসাররা জড়িত? কারা এটা করল? তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া উচিত। জড়িতদের গুলি করে মারা উচিত।'

প্রসঙ্গত, এদিন কলকাতায় ফেরার আগে বাগডোগরা বিমানবন্দর থেকে ট্যাব কেলেঙ্কারি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আঙুল তোলেন ভিনরাজ্যের হ্যাকারদের দিকে। তবে তদন্তে প্রশাসনের ভূমিকার প্রশংসা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, টাকা যারা পায়নি তাদের টাকা দেবে রাজ্য।

পড়ুয়াদের ট্যাবের টাকা 'চুরি' নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সিট গঠন হয়েছে। এটা প্রশাসনের কাজ, প্রশাসন করুক। এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপার নয়।' 


```