Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ, ভাসান যাত্রীদের মারে আক্রান্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

সরস্বতীপুজোর ভাসান। সব নিষেধ উপেক্ষা করে তারস্বরে বাজছিল মাইক। প্রতিবাদ করায় এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর কপালে জুটল মার। এমনই অভিযোগ উঠেছে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকে। পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।

তারস্বরে মাইক বাজানোর প্রতিবাদ, ভাসান যাত্রীদের মারে আক্রান্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

শেষ আপডেট: 21 February 2024 20:05

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: সরস্বতীপুজোর ভাসান। সব নিষেধ উপেক্ষা করে তারস্বরে বাজছিল মাইক। প্রতিবাদ করায় এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর কপালে জুটল মার। এমনই অভিযোগ উঠেছে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকে। পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।

উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে। তারই মধ্যে সরস্বতী পুজোর প্রতিমা নিরঞ্জন। সে কারণেই তারস্বরে মাইক বাজানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে কান্তর গ্রামে মাইক বাজানো হচ্ছিল। বাড়িতেই পড়াশোনা করছিল ওই পরীক্ষার্থী। প্রচণ্ড আওয়াজে পড়াশোনা করতে অসুবিধা হওয়ায় ওই পড়ুয়া ও তার বাড়ির লোকজন পুজো উদ্যোক্তাদের মাইক বাজানো বন্ধ করতে বলে। 

অভিযোগ, তখনই স্থানীয় দুই ব্যক্তি তাঁদের উপর চড়াও হয়। ব্যাপক মারধর করে। এমনকী ওই পরিবারের তিনজনকে কাটারির কোপ মারা হয় । তাদের গুরুতর আহত অবস্থায় প্রথমে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। আক্রান্ত পরিবারের অভিযোগ, পরীক্ষার্থীকেও মারধর করা হয়েছে। 

পরে পাত্রসায়ের থানায় লিখিত অভিযোগ জানান আক্রান্ত পরীক্ষার্থীর পরিবার। তদন্ত নেমে পাত্রসায়ের থানার পুলিশ অভিযুক্ত কৃষ্ণপদ ঘোষ ও ধিরু ঘোষ নামে দুজনকে গ্রেফতার করে।


```