Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

খেতের আলু বাঁচাতে গিয়ে হাতির হানায় প্রাণ গেল বাঁকুড়ার কৃষকের

আলুর দারুণ ক্ষতির আশঙ্কায় স্থানীয় কৃষকদের সঙ্গে ফসল বাঁচাতে সন্ধের পর থেকে জমি পাহারা দিচ্ছিলেন কুড়চিডাঙা গ্রামের বছর চল্লিশের বাসিন্দা রামপদ হেমব্রম। 

খেতের আলু বাঁচাতে গিয়ে হাতির হানায় প্রাণ গেল বাঁকুড়ার কৃষকের

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 13 December 2025 14:31

দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: ফসল বাঁচাতে গিয়ে হাতির হানায় প্রাণ গেল কৃষকের। পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সরব এলাকার মানুষ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরের কুড়চিডাঙা এলাকায়। মৃত কৃষকের নাম রামপদ হেমব্রম।

প্রতি বছরের মতো চলতি বছরও অগস্ট মাসে খাবারের খোঁজে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে দফায় দফায় বাঁকুড়ায় ঢোকে হাতির দল। বন দফতরের খবর, প্রায় ৬৩ টি হাতি ঢুকে পড়েছিল বাঁকুড়ায়। বিষ্ণুপুর, সোনামুখী ও বেলিয়াতোড়ের জঙ্গল পেরিয়ে হাতির দল সটান হাজির হয় বড়জোড়ার পাবয়ার জঙ্গলে। সেখানে প্রায় ৪ মাস কাটিয়ে দিন দুই আগে হাতির দল ফিরতে শুরু করে পশ্চিম মেদিনীপুরের দিকে।

ফেরার পথে বৃহস্পতিবার রাতে ২৩ থেকে ২৫ টি হাতি সোনামুখীর জঙ্গল পেরিয়ে হাতির দলটি ঢুকে পড়ে রাধানগর রেঞ্জের প্রকাশ ও উলিয়াড়া গ্রাম লাগোয়া বিস্তীর্ণ আলুর জমিতে। বিঘের পর বিঘে আলুর জমিতে রাতভর তাণ্ডব চালায় হাতির দলটি। আর কয়েক সপ্তাহের মধ্যেই পোখরাজ আলু জমি থেকে তুলতেন এলাকার চাষিরা। তার ঠিক আগে এমন ঘটনায় মাথায় হাত চাষিদের।

শুক্রবার রাতে প্রায় ২৩ টি হাতির একটি দল দ্বারকেশ্বর নদ পেরিয়ে বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। হাতির দলের মুখে জমিতে থাকা আলুর দারুণ ক্ষতির আশঙ্কায় স্থানীয় কৃষকদের সঙ্গে ফসল বাঁচাতে সন্ধের পর থেকে জমি পাহারা দিচ্ছিলেন কুড়চিডাঙা গ্রামের বছর চল্লিশের বাসিন্দা রামপদ হেমব্রম। আলুর জমিতে হাতির দল নেমে পড়লে অন্যান্যদের সঙ্গে তিনিও হাতির পালকে খেদানোর চেষ্টা করছিলেন। সেই সময় আচমকাই একটি হাতির সামনে পড়ে যান তিনি। হাতিটি তাঁকে শুঁড়ে করে তুলে মাটিতে আছড়ে পায়ে করে পিষে দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরে বন দফতর ও পুলিশ তাঁর দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। রামপদর এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব হয়েছেন স্থানীয় মানুষজন।
 


```