Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রবিবারেও ব্যাঙ্ক খোলা! লেনদেন চলবে অর্থবর্ষের শেষদিনে

ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (এনইএফটি) এবং রিয়াল টাইম গ্রস সেটলমেন্ট (আরটিজিএস) পরিষেবাও ২৪ ঘণ্টার জন্য চালু থাকবে রবিবার।

রবিবারেও ব্যাঙ্ক খোলা! লেনদেন চলবে অর্থবর্ষের শেষদিনে

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 31 March 2024 08:18

দ্য ওয়াল ব্যুরো: চলতি মার্চ মাসের শেষদিনটি (৩১ মার্চ) পড়েছে রবিবার। সে কারণে জনসাধারণের সুবিধার জন্য আর্থিকবর্ষের শেষদিন, ৩১ মার্চ, রবিবারেও সব ব্যাঙ্ক কর্তৃপক্ষকে শাখা খুলে রাখার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার (এনইএফটি) এবং রিয়াল টাইম গ্রস সেটলমেন্ট (আরটিজিএস) পরিষেবাও ২৪ ঘণ্টার জন্য চালু থাকবে রবিবার। ভারত সরকারের তরফে সব ব্যাঙ্ককে এদিন কাজ করার অনুরোধ জানানো হয়েছে। এই কারণে যে, মার্চের শেষদিনে সব ধরনের লেনদেন হয়ে থাকে। বিশেষত অর্থবর্ষের শেষদিন হওয়ায় বাণিজ্যিক কোম্পানিগুলির হিসাবের ক্লোজিং হয়।

 বিশেষত রাষ্ট্রায়ত্ত ও কিছু বেসরকারি ব্যাঙ্ক সরকারি পেনশন ও বেতনের লেনদেনের কাজ করে। তাই সকলের সুবিধার্থে রবিবার হলেও ব্যাঙ্ক যাতে খোলা রাখা হয়, সে বিষয়ে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কেবলমাত্র এজেন্সি ব্যাঙ্কগুলিকে এই বার্তা পাঠিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রবিবার ব্যাঙ্ক খোলা থাকার বিষয়ে গ্রাহকদের আগাম জানিয়ে দিতেও বলেছিল আরবিআই।

 এজেন্সি ব্যাঙ্ক হল, সরকারের ব্যাঙ্কিং ডিভিশনের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যাঙ্কের শাখাগুলি। যারা সরকারি লেনদেন করে থাকে। বর্তমানে সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং বাছাই করা কিছু বেসরকারি ব্যাঙ্ক আরবিআইয়ের এজেন্সি ব্যাঙ্কের তালিকাভুক্ত আছে।

 যে ব্যাঙ্কগুলি খোলা থাকবে, সেগুলি হল, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাঙ্ক, সিটি ইউনিয়ন ব্যাঙ্ক, ডিসিবি ব্যাঙ্ক, ফেডারেল ব্যাঙ্ক, এইচডিএফসি, আইসিআইসিআই, আইডিবিআই, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ইন্দাসইন্ড, জম্মু-কাশ্মীর ব্যাঙ্ক, কর্নাটক ব্যাঙ্ক, কারুর বৈশ্য, কোটাক মাহিন্দ্রা, আরবিএল, সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, ধনলক্ষ্মী ব্যাঙ্ক, বন্ধন, সিএসবি, ডিবিএস ব্যাঙ্ক লিমিটেড।


```