Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আমাকে বাঁচাতে পারলি না তোরা! সৌদিতে নিহত নাজমার ভিডিও প্রকাশ, সামনে এল ভয়ংকর তথ্যও

দ্য় ওয়াল ব্যুরো: গত আট মাসে সৌদি আরব থেকে দু'হাজার ৬১১ জন শ্রমিকের মৃতদেহ এসেছে বাংলাদেশে! সে দেশের তথ্য মন্ত্রকের তরফে এই পরিসংখ্যানই প্রকাশ পেয়েছে সম্প্রতি। হিসেব করলে দাঁড়ায়, এক এক দিনে ১১টি করে কফিন এসেছে ঢাকায়। শুধু তাই নয়, এর মধ্যে প

আমাকে বাঁচাতে পারলি না তোরা! সৌদিতে নিহত নাজমার ভিডিও প্রকাশ, সামনে এল ভয়ংকর তথ্যও

শেষ আপডেট: 27 October 2019 19:30

দ্য় ওয়াল ব্যুরো: গত আট মাসে সৌদি আরব থেকে দু'হাজার ৬১১ জন শ্রমিকের মৃতদেহ এসেছে বাংলাদেশে! সে দেশের তথ্য মন্ত্রকের তরফে এই পরিসংখ্যানই প্রকাশ পেয়েছে সম্প্রতি। হিসেব করলে দাঁড়ায়, এক এক দিনে ১১টি করে কফিন এসেছে ঢাকায়। শুধু তাই নয়, এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছেন মহিলা শ্রমিক। ঢাকার একটি দৈনিক সংবাদপত্রের দাবি, সাড়ে তিন বছরে সৌদি আরবে কাজ করতে গেছেন বাংলাদেশের ২ লাখ ৬০ হাজার মহিলা। এই সাড়ে তিন বছরেই মহিলা শ্রমিকের মৃতদেহ ফিরে এসেছে প্রায় সাড়ে তিনশো। তাঁদের মধ্যে ৫৩ জনই আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তথ্য বলছে, আত্মহত্যার এই হার তিন বছর আগের চেয়ে ১৭ গুণ বেশি! ওই সাড়ে তিনশো জনের মধ্যে ১২০ জনের মৃত্যুর কারণ হিসেবে আবার দেখানো হয়েছে, ‘স্ট্রোক’। চিকিৎসা মতে হৃদ্‌রোগের হার পুরুষের চেয়ে মহিলাদের কম। কিন্তু সৌদিকে কাজ করতে গিয়ে ২০ থেকে ৪০ বছরের সুস্থ মহিলারাও এত বেশি পরিমাণে স্ট্রোকের শিকার হচ্ছেন! এই সব কিছুই সামনে এসেছে, সৌদিতে বাংলাদেশি মহিলা নাজমা বেগমের মৃত্যু, এক মাস ২৪ দিন পরে দেশে দেহে পেরা এবং তার পরে তাঁর একটি ভিডিওবার্তা প্রকাশ পাওয়ার পরে। মানিকগঞ্জের বাসিন্দা নাজমা বেগমের স্বামী দেলোয়ার হোসেন মারা যান বছর দেড়েক আগে। তাঁর দুই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ১১ মাস আগে সৌদি আরবে পাড়ি দিয়েছিলেন নাজমা বেগম। গত ২ সেপ্টেম্বর তাঁর রহস্যজনক মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, যাওয়ার আগে হাসপাতালে পরিচারিকার চাকরি দেওয়ার কথা বলা হলেও, নাজমাকে কাজ দেওয়া হয় এক জনের বাড়িতে। সেখানে তাঁকে যৌন নির্যাতনসহ নানাভাবে নির্যাতন করা হতো বলে অভিযোগ। এই অভিযোগের সপক্ষে একটি ভিডিও প্রকাশিত হয়েছে সম্প্রতি। তাতে দেখা যায়, তিনি নির্যাতনের বর্ণনা দিয়ে, কাঁদতে কাঁদতে, তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য কাতর আকুতি জানিয়েছিলেন পরিবারের কাথে। কিন্তু বাংলাদেশের যে দালাল সিদ্দিকুর রহমানের মাধ্যমে নাজমা গিয়েছিলেন, তার হাত-পায়ে ধরেও নাজমাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি বলে দাবি তাঁর পরিবারের। দেখুন সেই ভিডিও। https://www.facebook.com/pipe.piper.9/videos/2453035771445008/ এমনকি নাজমা মারা যাওয়ার পরেও তাঁর দেহ সৌদি থেকে দেশে ফিরিয়ে আনতে পারছিলেন না পরিজনেরা। শেষমেশ নাজমার দেহ আনার ব্যাপারে উদ্যোগ নেয় বাংলাদেশ সরকার। সরকারি নানা প্রক্রিয়া পার করে এক মাস ২৪ দিন পরে, গত বৃহস্পতিবার নাজমার দেহ দেশে এসে পৌঁছয়। বাংলাদেশের পটভূমিতে নাজমা বেগমের এই চরম পরিণতি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। সৌদিতে আটকে পড়া বহু নির্যাতিত বাংলাদেশি মহিলার এই ধরনের ভিডিও প্রায়ই সামনে আসে সোশ্যাল মিডিয়ায়। শরীরজুড়ে অত্যাচারের চিহ্ন, বুকফাটা কান্নায় কাতর মহিলারা বাঁচার জন্য, দেশে ফেরার জন্য আকুল আবেদন রাখেন। নাজমাও কম কাঁদেননি। মৃত্যুর দু'দিন আগে শেষ বার বলেছিলেন, নির্যাতন করে তাঁকে কোথায় যেন নিয়ে যাচ্ছে তাঁর সৌদি ‘মালিক’। বলেছিলেন, "আমাকে আর বাঁচাতে পারলি না তোরা। আমাকে আর জীবিত পাইলি না।" সেই ভিডিও পাঠিয়েও ছিলেন তিনি। তবু বাঁচানো গেল না তাঁকে।

```