Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৬ বছর ধরে ভারতে বাস! ক্যানিংয়ে ধৃত বাংলাদেশি নাগরিক, মিলেছে দুই দেশের ভোটার কার্ড

ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালি ভান্ডারিপাড়ায় দীর্ঘ দিন ধরেই বসবাস করছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে তাঁকে আটক করে ক্যানিং থানার পুলিশ।

১৬ বছর ধরে ভারতে বাস! ক্যানিংয়ে ধৃত বাংলাদেশি নাগরিক, মিলেছে দুই দেশের ভোটার কার্ড

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 30 July 2025 14:43

দ্য ওয়াল ব্যুরো: ভারতে (India) দীর্ঘ ১৬ বছর ধরে বসবাস করছেন। রয়েছে ভারত ও বাংলাদেশ (Bangladesh) — দু’দেশের ভোটার কার্ড (Voter Card)। তবে শেষরক্ষা হল না। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং (Canning) থানার পুলিশ গ্রেফতার (Arrest) করল এক বাংলাদেশি নাগরিককে।

ধৃতের নাম আকবর আলি মোল্লা। পুলিশ সূত্রে খবর, তাঁর কাছ থেকে একটি বাংলাদেশি ভোটার কার্ড পাওয়া গেছে, যেখানে নাম রয়েছে মহম্মদ আকবর আলি গাজি। অথচ ভারতে তিনি পরিচিত ছিলেন আকবর আলি মোল্লা নামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ক্যানিং থানার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালি ভান্ডারিপাড়ায় দীর্ঘ দিন ধরেই বসবাস করছিলেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে তাঁকে আটক করে ক্যানিং থানার পুলিশ (Canning PS)। বুধবার সকালে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত জানিয়েছেন, তিনি মূলত বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। তবে কীভাবে তিনি ভারতে প্রবেশ করলেন, কীভাবে ভারতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকায় নাম তুলে ফেললেন, সেই প্রশ্নের এখনও স্পষ্ট উত্তর মেলেনি। পুলিশ সেই তথ্য জানার চেষ্টা করছে।

বুধবার সকালে ধৃত আকবরকে আলিপুর আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে তাঁর পুলিশ হেফাজত চেয়ে আবেদন জানানো হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনায় সম্প্রতি একাধিক বাংলাদেশি নাগরিক ধরা পড়েছেন। সীমান্তবর্তী এলাকায় বিদেশিদের বেআইনি প্রবেশ এবং ভুয়ো পরিচয়ে বছরের পর বছর বসবাসের প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে তদন্তকারীরা খতিয়ে দেখছেন কোনও চক্র এর পেছনে রয়েছে কিনা। পুলিশ স্পষ্ট জানিয়েছে, অনুপ্রবেশে সহায়তা বা আশ্রয়দাতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।


```