Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বাংলাদেশ থেকে খুন করে পালিয়ে আসা কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল নদিয়ার পুলিশ

বাংলাদেশে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে দেখলেই গুলি চালানোর অর্ডার রয়েছে। আর সেই কারণেই আত্মগোপন করতে সে অবৈধভাবে ভারতে এসে আত্মগোপন করেছিল। 

বাংলাদেশ থেকে খুন করে পালিয়ে আসা কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল নদিয়ার পুলিশ

বাংলাদেশ থেকে খুন করে পালিয়ে আসা কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার-নিজস্ব চিত্র

শেষ আপডেট: 6 May 2024 16:43

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বাংলাদেশে দুই ব্যক্তিকে খুন করে ভারতে পালিয়ে এসেও শেষরক্ষা হল না। বেআইনি ভাবে বাংলাদেশ থেকে ভারতে এসে লুকিয়ে থাকা কুখ্যাত এক বাংলাদেশি দুষ্কৃতীকে গ্রেফতার করল হাঁসখালি থানার পুলিশ। ওই দুষ্কৃতীকে বেআইনিভাবে আশ্রয় দেওয়ার অভিযোগে আরও দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে হাঁসখালি থানার পুলিশ। 

৩০ এপ্রিল সোমবার রাতে হাঁসখালি পুলিশ খবর পায় ওমরপুর এলাকায় বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে এসে লুকিয়ে আছে এক বাংলাদেশি দুষ্কৃতী। এরপরই হাঁসখালি থানার ওসি প্রবীর ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে ওমরপুর এলাকার একটি বাড়ি থেকে ওই বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, ধৃত ওই বাংলাদেশি দুষ্কৃতীর নাম তরিকুল দফাদার। তার বিরুদ্ধে বাংলাদেশে খুন ধর্ষণ ডাকাতি সহ একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। সূত্রের খবর, বাংলাদেশে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে দেখলেই গুলি চালানোর অর্ডার রয়েছে। আর সেই কারণেই আত্মগোপন করতে সে অবৈধভাবে ভারতে এসে আত্মগোপন করেছিল। 

পয়লা মে তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হলে রানাঘাট মহকুমা আদালত ধৃতকে ছ'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। সোমবার ফের তাকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। ধৃত বাংলাদেশি যুবক তারিফুল বাঘাডাঙ্গা মহেশচন্দ্রপুর থানার ঝিনাইদহ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।


```