Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বাংলাদেশের একাধিক পুজোমণ্ডপে ভাঙচুর, দোষীদের কড়া শাস্তির কথা বললেন হাসিনা

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) কুমিল্লা-সহ একাধিক দুর্গাপুজো মণ্ডপে ভাংচুরের ঘটনায় দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিলেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,  "দোষীদের এমন শাস্তি দিতে হবে যাতে, ভবিষ্যতে এমন করতে কেউ সাহস না পায়

বাংলাদেশের একাধিক পুজোমণ্ডপে ভাঙচুর, দোষীদের কড়া শাস্তির কথা বললেন হাসিনা

শেষ আপডেট: 15 October 2021 04:07

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) কুমিল্লা-সহ একাধিক দুর্গাপুজো মণ্ডপে ভাংচুরের ঘটনায় দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিলেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,  "দোষীদের এমন শাস্তি দিতে হবে যাতে, ভবিষ্যতে এমন করতে কেউ সাহস না পায়।” দুর্গোৎসবকে কেন্দ্র করে পড়শি বাংলাদেশেও একাধিক পুজোমণ্ডপ হয়ে থাকে প্রতি বছরই। উৎসবমুখর পরিবেশে মেতে ওঠেন সকলে। হিন্দুরা তো বটেই, মুসলিম সম্প্রদায়ের বহু মানুষও এই উৎসবে অংশ নেন। কিন্তু এ বছর সেই সম্প্রীতির ছবি বদলে দিল দুষ্কৃতীরা। আগেই খবর ছিল, এবছরের পুজোয় হিংসার পরিবেশ তৈরি করতে সক্রিয় হতে পারে জঙ্গিরা। কিন্তু প্রশাসনও তৎপর ছিল, তাই বড় কোনও হামলার ছক বাস্তব করা সম্ভব হয়নি বলেই মনে করা হচ্ছে। কিন্তু হঠাৎই যেন উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। দুর্গাপুজোর মণ্ডপে পবিত্র কোরান শরিফের অসম্মান করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট ছড়িয়ে পড়ে আচমকা। এই নিয়ে মণ্ডপে মণ্ডপে ভাঙচুর শুরু হয়। চাঁদপুরের হাজিগঞ্জ, চট্টগ্রামের বাঁশখালি, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং কক্সবাজারের পেকুয়ায় বিভিন্ন মন্দিরেও হামলা চালানো হয়। নবমীর ভোগ খেতে যাওয়াই কাল, বর্ধমানে ফাঁকা বাড়িতে চুরি, সর্বস্বান্ত পরিবার বেশ কিছু ছবিও প্রকাশ্যে আসে যাতে দেখা যায় দুর্গা প্রতিমা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই সব প্রতিমা ভাঙার ছবি ছড়িয়ে পড়ে। সংঘর্ষে এক কিশোর-সহ চার জনের মৃত্যুও হয়েছে।  স্বাভাবিক ভাবেই সম্প্রীতির পরিবেশ নষ্ট হয়ে হিংসাত্মক হয়ে ওঠে পরিস্থিতি। এর পরে নবমীর দিন রাজধানী ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সর্বজনীন পুজো কমিটি আয়োজিত দুর্গাপুজোর অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। সেকানেই তিনি দোষীদের কঠোর শাস্তির কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায়, "আমরা এই ঘটনার ব্যবস্থা নিচ্ছি। এ ব্যাপারে প্রথম থেকেই যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেখানে যেখানে এ ধরনের ঘটনা ঘটবে সেখানেই দোষীদের খুঁজে বের করা হবে। আমরা অতীতেও এমনটা করেছি এবং আমরা সেটা করতেও পারব। যথাযথ শাস্তি তাদের দিতে হবে। এমন শাস্তি দিতে হবে যাতে, ভবিষ্যতে এমন করতে কেউ সাহস না পায়। আপনার সবাই ভাল থাকুন, সেটাই আমরা চাই।”
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```