Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

Bangladesh India: ভারতীয় চকলেটের লোভে লুকিয়ে 'অনুপ্রবেশ'! বিএসএফের হাতে গ্রেফতার বাংলাদেশি যুবক

দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরার সিপাহিজলার কালামচৌরা গ্রামের একটা দোকান থেকে চকলেট (Chocolate) কেনার জন্য রোজ নিয়ম ভাঙত বাংলাদেশি যুবক (Bangladesh India)। নদী সাঁতরে বর্ডার পার করে ‘অনুপ্রবেশ’ করত ভারতের মাটিতে। চকলেট কিনে ফের ওই একই পথ দিয়ে

Bangladesh India: ভারতীয় চকলেটের লোভে লুকিয়ে 'অনুপ্রবেশ'! বিএসএফের হাতে গ্রেফতার বাংলাদেশি যুবক

শেষ আপডেট: 17 April 2022 02:16

দ্য ওয়াল ব্যুরো: ত্রিপুরার সিপাহিজলার কালামচৌরা গ্রামের একটা দোকান থেকে চকলেট (Chocolate) কেনার জন্য রোজ নিয়ম ভাঙত বাংলাদেশি যুবক (Bangladesh India)। নদী সাঁতরে বর্ডার পার করে ‘অনুপ্রবেশ’ করত ভারতের মাটিতে। চকলেট কিনে ফের ওই একই পথ দিয়ে নিজের দেশে ফিরে যেত সে। সবটাই চলত নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে।

কিন্তু এই ব্যবস্থা বেশিদিন চলেনি, শুক্রবার বর্ডার সিকিউরিটি ফোর্সের আধিকারিকরা (Bangladesh India) হাতেনাতে পাকড়াও করলেন সেই বাংলাদেশি ‘অনুপ্রবেশকারী’ যুবককে।

আরও পড়ুন: মুম্বইয়ের বস্তি থেকে চেন্নাই দলে, ধোনিদের সংসারে চমকের উত্থান সলমনের

জানা গেছে, ত্রিপুরায় একটি বিশেষ চকলেট কিনতে হামেশাই সকলের চোখ এড়িয়ে এদেশে প্রবেশ করত সেই যুবক। ওই চকলেটটি তার এতটাই প্রিয় ছিল যে তার জন্য এভাবে আইন ভাঙতেও পিছু হঠেনি। যুবকের নাম ইমাম হোসেন। ভারত-বাংলাদেশ সীমান্তের কাছেই কুমিল্লায় শালদা নদীর ধারে বাড়ি তার। নিরাপত্তাকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, কাঁটাতারের মাঝে একটা ফুটো দিয়েই রোজ গলে যেত ইমাম। নদী সাঁতরে পার হয়ে পৌঁছে যেত একেবারে পড়শি দেশের মাটিতে। গ্রাম থেকে সাধের চকলেটটি কেনার পর আবার ওই একই পথে বাড়ি ফিরে যেত সে।

গত ১৩ এপ্রিল ওই যুবককে গ্রেফতার করে বিএসএফ। রোজকার মতোই এমন এক দুঃসাহসিক অভিযানে নেমেছিল সেই, মাঝপথে হাতেনাতে ধরা পড়ে। তাকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আদালত ওই যুবককে ১৫ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে।

পুলিশ জানিয়েছে যুবকের কাছে মাত্র ১০০ বাংলাদেশি টাকা পাওয়া গেছে, কোনও বেআইনি জিনিস পাওয়া যায়নি। যোগ্য নথি ছাড়াই ভারতে অনুপ্রবেশের অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত যুবকের দেশ থেকে তার কোনও আত্মীয়পরিজন এখানকার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেননি।


```