Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

খালেদাদের আক্রমণের মুখে স্বস্তি হাসিনার, জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্যপদ পেল বাংলাদেশ

দ্য ওয়াল ব্যুরো: দেশে গুম খুন, রাজনৈতিক সন্ত্রাস সহ মানবাধিকার হরণের নানা অভিযোগে বিদ্ধ বাংলাদেশের (Bangladesh) শেখ হাসিনার (Sheikh Hasina) সরকার। সে দেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানবাধিকার (Human rights) হরণকেই সরকারের বিরুদ্ধ

খালেদাদের আক্রমণের মুখে স্বস্তি হাসিনার, জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্যপদ পেল বাংলাদেশ

শেষ আপডেট: 12 October 2022 04:05

দ্য ওয়াল ব্যুরো: দেশে গুম খুন, রাজনৈতিক সন্ত্রাস সহ মানবাধিকার হরণের নানা অভিযোগে বিদ্ধ বাংলাদেশের (Bangladesh) শেখ হাসিনার (Sheikh Hasina) সরকার। সে দেশের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানবাধিকার (Human rights) হরণকেই সরকারের বিরুদ্ধে প্রধান ইস্যু করেছে বিরোধীরা। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক মঞ্চে মানবাধিকার রক্ষার বড় দায়িত্ব পেল বাংলাদেশ, মানবাধিকার রক্ষার স্বীকৃতি বলেই দেশের মানুষের কাছে তুলে ধরছে হাসিনা সরকার।

গতকাল জাতিসংঘের (United Nations) সাধারণ পরিষদের জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে অনুষ্ঠিত নির্বাচনে ২০২৩-২৫ মেয়াদের জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্য পদের নির্বাচনে ১৮৯টির মধ্যে ১৬০ ভোট পেয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের এই ফল জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টা এবং অঙ্গীকারের আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতির সুস্পষ্ট বহিঃপ্রকাশ।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে নেতিবাচকভাবে চিত্রিত করার লক্ষ্যে দেশে এবং বিদেশে রাজনৈতিকভাবে কিছু উদ্দেশ্যপ্রণোদিত ব্যক্তির মিথ্যা ও বানানো তথ্য দিয়ে চলতি প্রচারকে মিথ্যা প্রমান করল।

ওয়াকিবহাল মহলের মতে, বাংলাদেশ সরকারের জন্য, এই সদস্যপদ প্রাপ্তিকে বাড়তি গুরুত্ব দেওয়ার বিশেষ কারণ হল, বিগত কয়েক মাসে সে দেশের পুলিশ-প্রশাসন, প্রাক্তন সেনা কর্তার উপর মার্কিন প্রশাসন আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওই আধিকারিকদের বিরুদ্ধে গুমখুন-সহ মানবাধিকার হরণের গুচ্ছ অভিযোগ তুলেছে বাইডেন প্রশাসন। কয়েক মাস আগে মার্কিন প্রেসিডেন্টের উদ্যোগে অনুষ্ঠিত গণতন্ত্র সম্মেলনেও ডাক পায়নি বাংলাদেশ।

এমন পরিস্থিতিতে মানবাধিকারের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের স্বীকৃতি হাসিনা সরকারের জন্য স্বস্তির কারণ হয়েছে। বিশেষ করে আজ বুধবার থেকেই বাংলাদেশের প্রধান বিরোধী দল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপি ঢাকার বাইরে বড় মাপের আন্দোলনে নামছে। আজ চট্টগ্রামে তারা সমাবেশ ডেকেছে। তাদেরও প্রধান ইস্যু মানবাধিকার হরণের অভিযোগ।

বাংলাদেশ সরকার জানিয়েছে, জাতিসংঘের একটি দায়িত্বশীল ও স্বক্রিয় সদস্য রাষ্ট্র এবং আগামী তিন বছরের জন্য নির্বাচিত ইউএনএইচআরসি সদস্য হিসেবে জাতীয় ও বিশ্বব্যাপী মানবাধিকারের প্রচার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

গতকাল জাতি সংঘের সাধারণ অধিবেশনের নির্বাচনে বাংলাদেশকে নেতৃত্ব দেন সে দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মহম্মদ শাহরিয়া আলম।

মানিকের পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল টাকার হদিশ, আদালতে জানাল ইডি


```