Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

দমদমে লাইনচ্যুত বনগাঁ লোকাল, এক ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল, গরমের মধ্যে দুর্ভোগে যাত্রীরা

আবার ট্রেন বিভ্রাট দমদমে (Dumdum)। এবার দমদমে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে গেল ডাউন বনগাঁ লোকাল (Bangaon local train )।

 দমদমে লাইনচ্যুত বনগাঁ লোকাল, এক ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল, গরমের মধ্যে দুর্ভোগে যাত্রীরা

ফাইল ছবি।

শেষ আপডেট: 14 May 2025 14:07

দ্য ওয়াল ব্যুরো: আবার ট্রেন বিভ্রাট দমদম জংশনে (Dumdum)। এবার দমদমে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে গেল ডাউন বনগাঁ লোকাল (Bangaon local train )।

রেল সূত্রের খবর, সোমবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে দমদমের চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ঢোকার সময়। ট্রেনের পিছনের দিকের কামরার দু’টি চাকা লাইন থেকে নেমে গিয়েছে। যার জেরে দমদম-বারাসত লাইনে ঘণ্টা খানেকের বেশি সময় ধরে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। ঘটনার জেরে তীব্র গরমের মধ্যে রীতিমতো দুর্ভোগে পড়তে হয় রেলযাত্রীদের।

পরে দুপুর ২টো নাগাদ আবার পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ততক্ষণে দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি-সহ বিভিন্ন স্টেশনে ডাউন লাইনের একাধিক ট্রেন দাঁড়িয়ে ছিল। অন্যদিকে আপ লাইনের একাধিক ট্রেনও শিয়ালদহ থেকে ছাড়়তে দেরি করে। বিভিন্ন স্টেশনে আগে থেকেই বহু ট্রেন দাঁড়িয়ে থাকায় পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে রেল সূত্রের খবর।

জানা যাচ্ছে,  এদিন সকাল ১০টা ২৮ মিনিটে বনগাঁ থেকে শিয়ালদহ গামী ট্রেনটি বেলা ১২টা নাগাদ দমদমে ঢোকার মুখে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। কীভাবে এই ঘটনা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 


```