Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

১৫ বছরের পুরনো বাস চালানোয় নিষেধাজ্ঞা, রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টে বাস মালিকরা

দূষণ ঠেকাতে বাসের মেয়াদ আগেই নির্ধারণ করে দিয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল।

১৫ বছরের পুরনো বাস চালানোয় নিষেধাজ্ঞা, রাজ্যের বিরুদ্ধে হাইকোর্টে বাস মালিকরা

ফাইল ছবি।

শেষ আপডেট: 10 December 2024 20:30

দ্য ওয়াল ব্যুরো: দূষণ ঠেকাতে বাসের মেয়াদ আগেই নির্ধারণ করে দিয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল। তা মেনে কলকাতা-সহ দেশের একাধিক হাইকোর্ট অনেক আগেই বেসরকারি বাণিজ্যিক গাড়ির আয়ু পনেরো বছর পর্যন্ত বেঁধে দিয়েছে। সেই প্রেক্ষিতে পনেরো বছরের পুরনো বাস, লরি, ট্যাক্সি, অটো চলাচল নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছে রাজ্য।

রাজ্যের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল বাস মালিকদের সংগঠন। আদালত সূত্রে জানা গেছে,  আগামী ১৮ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।

বস্তুত, সম্প্রতি এ ব্যাপারে কলকাতা হাইকোর্ট রাজ্যকে দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিল। আদালতের সেই নির্দেশের প্রেক্ষিতে শুধু নিষেধাজ্ঞা জারি করা নয়, জট খুলতে এদিন বাস মালিকদের সংগঠনের সঙ্গে বৈঠকও করেন পরিবহণ সচিব।

সূত্রের খবর, সেখানে রাজ্যের তরফে জানানো হয়, এ ব্যাপারে রাজ্যের কিছু করার নেই। দূষণ ঠেকাতে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল এই নির্দেশ দিয়েছে। যদিও বাস মালিকদের সাফ কথা, করোনার সময় প্রায় দু'বছর বাস চলাচল করেনি। সমূহ ক্ষতির মুখে পড়তে হয়েছে তাঁদের। এমন অবস্থায় সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে তাঁরা বিরাট ক্ষতির মুখে পড়বেন। এরপরই রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছেন বাস মালিকরা।

তাঁদের বক্তব্য, জ্বালানির দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। কিন্তু ২০১৮ সালের পর আর বাসের ভাড়া বৃদ্ধি করতে দেওয়া হয়নি। তাই অবিলম্বে বাসের ভাড়া বৃদ্ধি করতে দিতে হবে, না হলে বাস বাতিলের সময়সীমা বৃদ্ধি করতে হবে। এই দাবিই তুলেছে বাসমালিক সংগঠনের একাংশ। 


```