
শেষ আপডেট: 16 August 2023 14:16
দ্য ওয়াল ব্যুরো: বালিগঞ্জে বছর ৫০-এর এক মহিলার (ballygunge house maid) মৃতদেহ উদ্ধার হল বুধবার সকালে। জানা গেছে, পার্বতী সাউ নামে ওই মহিলা এক শিক্ষা দফতরের কর্তার বাড়িতে পরিচারিকার কাজ করতেন।
প্রতিদিনকার মতো বুধবার সকালে নিয়মমাফিক তাঁকে কাজে না যেতে দেখায় সন্দেহ হয় প্রতিবেশীদের। বহু ডাকাডাকির পরেও ঘুম না ভাঙায় স্থানীয়দের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশই এসে দরজা ভেঙে উদ্ধার করে তাঁকে।
অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্ভবত, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে এই মহিলার। যদিও কারণ সুনিশ্চিত করতে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ছাত্রের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ, আতঙ্কে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হস্টেলের রাঁধুনিরা