Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গভীর রাতে মদ্যপান করে 'দাদাগিরি', বাঘাযতীনকাণ্ডে বাড়ি মালিক জিতের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ স্থানীয়দের

বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকার একটি চারতলা আবাসনের ছাদ থেকে গুলির শব্দ পান স্থানীয়রা। অন্তত তিন রাউন্ড গুলি চলার কথা জানা গেছে। দ্রুত খবর দেওয়া হয় পাটুলি থানায়। 

গভীর রাতে মদ্যপান করে 'দাদাগিরি', বাঘাযতীনকাণ্ডে বাড়ি মালিক জিতের বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ স্থানীয়দের

বাঘাযতীনে খুন!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 26 March 2026 22:33

দ্য ওয়াল ব্যুরো: ভোটের হাওয়ায় উত্তপ্ত বঙ্গ রাজনীতি (West Bengal Assembly Election 2026)। আইনশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা আগেই দিয়েছে নির্বাচন কমিশন (ECI)। এর মধ্যেই বাংলার বিভিন্ন প্রান্তে অশান্তি-খুনের ঘটনা সামনে আসছে। বুধবার গভীর রাতে পাটুলি থানার বাঘাযতীন এলাকায় তৃণমূল কর্মীর হত্যাকাণ্ডে (Baghajatin TMC Worker Death) পারদ চড়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যতম অভিযুক্ত হিসেবে উঠে এসেছে জিৎ মুখোপাধ্যায়ের (Jeet Mukherjee) নাম। আর এই যুবকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এলাকাবাসীর, যিনি তৃণমূলের সমর্থক হিসেবে পরিচিত।

বুধবার মধ্যরাতে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায় রাহুল দে (৩৫) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ জানিয়েছে, রাহুল তখন জিতের বাড়িতে গিয়েছিলেন। সেই সময় জিতের সঙ্গে আরও চারজন দুষ্কৃতী ঢুকে গুলি চালায়। ওই যুবকও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের অভিযোগ, জিতকে দিনে কম দেখা যায়, রাত যত গভীর হয়, তাঁর দাপট তত বাড়ে। গাঙ্গুলিবাগান থেকে নেতাজিনগর, রামগড় থেকে গড়িয়া পর্যন্ত 'দাদাগিরি' চালাতেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিভিন্ন ছবিতে তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং যাদবপুরের বিধায়ক ও এবারের তৃণমূল প্রার্থী (TMC Candidate) দেবব্রত মজুমদারের সঙ্গে দেখা গেছে তাঁকে।

যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, জিৎ মুখোপাধ্যায়কে কেবল দলের একজন সমর্থক। তিনি কোনও সদস্যপদে নেই।  আরও অভিযোগ, রাতে জিৎ মদ্যপান করে মানুষকে মারধর করতেন। পুলিশ এসে তাঁকে তুলে নিয়ে যেত। কিছুক্ষণ পর ছাড়াও পেয়ে যেতেন। আবার যেই কে সেই!

এখনও খুনীর উদ্দেশ্য স্পষ্ট করেনি পুলিশ। তবে স্থানীয়রা রাজনীতি, কাঁচা টাকার কারবার, সিন্ডিকেটরাজ এবং তোলাবাজি-এর দিকে সন্দেহ প্রকাশ করছেন। গড়িয়া এলাকার একটি সাট্টার ঠেকও এই ঘটনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে। পাটুলি এলাকায় আগে জিতের ছবি লাগানো ছিল ‘ওয়ান্টেড’ লেখা-সহ, যা তাঁর দাপটের প্রমাণ হিসেবে ধরা হয়।

ঘটনার তদন্ত চলছে। পুলিশ খতিয়ে দেখছে, জিৎ কেন রাহুলকে বাড়িতে ডেকেছিল এবং রাতের সময়ে বাকি চারজন কীভাবে ঢুকে পড়ল। আলোচনায় উঠে আসছে এলাকার দখল, সিন্ডিকেট ও টাকার রমরমা নিয়েও বিষয়। পুলিশের তদন্ত ও রাজনৈতিক চাপের মাঝেই এই ঘটনার প্রভাব এলাকায় আতঙ্ক ও উত্তেজনা তৈরি করেছে। রাতের এই হত্যাকাণ্ড ভোটের আগে এলাকার রাজনীতিকে নতুনভাবে উত্তপ্ত করেছে।

বুধবার রাতে কী ঘটেছিল?

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকার একটি চারতলা আবাসনের ছাদ থেকে গুলির শব্দ পান স্থানীয়রা। অন্তত তিন রাউন্ড গুলি চলার কথা জানা গেছে। দ্রুত খবর দেওয়া হয় পাটুলি থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় দুই যুবককে উদ্ধার করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুল দে-র। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় জিৎ মুখোপাধ্যায়কে।

আহত জিৎ মুখোপাধ্যায়ের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, বুধবার রাতে আচমকাই কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ফ্ল্যাটে ঢুকে পড়ে এবং গুলি চালায়। তবে কারা এসেছিল, কী তাদের পরিচয় এবং কেন এই হামলা চালানো হল—সব প্রশ্নের উত্তর এখনও মেলেনি। রাহুল ও জিতের কারও সঙ্গে শত্রুতা ছিল কি না, কিংবা ব্যক্তিগত আক্রোশ থেকে এই ঘটনা ঘটেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।


```