Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ফাঁকা ঘরে ছাত্রীকে 'কুপ্রস্তাব'! প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে উত্তাল হুগলির স্কুল

ফাঁকা ঘরে ছাত্রীকে 'কুপ্রস্তাব'! প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে উত্তাল হুগলির স্কুল

শেষ আপডেট: 11 October 2023 17:19

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ফাঁকা ঘরে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনা কথা ছড়িয়ে পড়তেই বুধবার স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন পড়ুয়া ও অভিভাবকরা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই প্রধান শিক্ষককের নাম সুভাষচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি হুগলির চণ্ডীতলার মশাট আপতাপ মিত্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

অভিযোগ, ক্লাস ইলেভেনের এক ছাত্রীকে সুভাষবাবু একটি ফাঁকা ঘরে ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে অশালীন আচরণ করেন। তাকে কুপ্রস্তাব দেন। সোমবার এই ঘটনা ঘটেছিল। ওই ছাত্রী বাড়ি ফিরে তার মাকে সব কথা জানায়। এর পরে ছাত্রীর মা স্কুল পরিচালন কমিটির কাছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানান।  

ছাত্রীর মায়ের অভিযোগ, ''ওই প্রধান শিক্ষক ছাত্রীদের ব্রেন ওয়াশ করে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করেন। মেয়ের বয়সি ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। ওঁর মানসিক চিকিৎসা প্রয়োজন।''

ছাত্রীর অভিযোগ, প্রধান শিক্ষকের আগেও এমন ঘটনা ঘটিয়েছেন। তার সঙ্গেও একই আচরণ করায় প্রতিবাদ করছে সে। তাই সে প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানিয়েছে সে। বাকি ছাত্র-ছাত্রী একই দাবি করেছে। 

বুধবার বিক্ষোভ চলার সময়ে চণ্ডীতলা-১ বিডিও অফিসে ছাত্রীর বাবাকে নিয়ে আলোচনায় বসেন পঞ্চায়েত সমিতির সভাপতি ও মশাট স্কুলের পরিচালন কমিটির সভাপতি মলয় খাঁ। 

বৈঠকের শেষে সভাপতি বলেন, '' এই ঘটনা নিয়ে লিখিতভাবে কোনও অভিযোগ আমাদের কাছে এখনও আসেনি। কিন্তু ঘটনার কানে আসার পরেই আমরা বিষয়টা নিয়ে আলোচনা করেছি। ছাত্রীর বাবাকে বলা হয়েছে আইননত ভাবে বিষয়টা অভিযোগ জানাতে। আমরা অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। স্কুল শিক্ষা দফতরকে জানাব।''

হুগলি জেলা পরিষদ সদস্যা স্কুলের জমিদাতা পরিবারের সদস্যা দেবযানী বন্দ্যোপাধ্যায় বলেন, '' ওই স্কুলে আমি পড়েছি। আমার দাদুর নামে স্কুল । আমি চণ্ডীতলা ব্লকের তৃণমূল সভানেত্রী এবং একজন মহিলা হিসাবে বলব অভিযোগ যদি সত্যি হয়, অভিযুক্ত যিনি হোক না কেন তাঁর শাস্তি হওয়া উচিত।''

বুধবার স্কুলে অনুপস্থিত ছিলেন অভিযুক্ত প্রধান শিক্ষক। তাঁরা মোবাইলে ফোন করা হলে এক সহ শিক্ষিকা ফোন ধরে বলেন, '' শ্রীরামপুর এডিআই অফিসে আছেন পিএফ সংক্রান্ত কাজে। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ও তাঁর পরিবারের অভিযোগ মিথ্যা। প্রধান শিক্ষক চক্রান্তের শিকার।'' 


```