
শিয়ালদহ ডিভিশনে টানা ২০ দিন একাধিক ট্রেন বাতিলের ঘোষণা - দ্য ওয়াল ফাইল ।
শেষ আপডেট: 15 April 2024 19:55
দ্য ওয়াল ব্যুরো: রেল যাত্রীদের জন্য দুঃসংবাদ। এবার টানা ২০ দিন শিয়ালদহ ডিভিশনের একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করা হল রেলের তরফে। একই সঙ্গে একাধিক লোকাল ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে।
শিয়ালদহ ডিভিশন সূত্রে জানানো হয়েছে, উন্নত রেল পরিষেবার স্বার্থে ব্যালাস্টহীন ট্র্যাক সংস্কারের কাজ হবে। এছাড়াও বেশ কয়েকটি প্লাটর্ফম সম্প্রসারণ ও ওভারহেড তারের কাজ হবে। সেই কারণেই আগামী ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত বেশ কিছু লোকাল ট্রেন বাতিল ও কয়েকটির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
এর আগে দমদম স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজের জন্য গত ১৫ মার্চ থেকে ১৮ মার্চ ভোর পর্যন্ত শিয়ালদহ ডিভিশনে দেড়শোরও বেশি ট্রেন বাতিল করেছিল রেল। এবার টানা ২০ দিন রেল একাধিক ট্রেন বাতিল ও যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়ায় যাত্রীদের মধ্যে তীব্র উৎকণ্ঠা তৈরি হয়েছে যদিও রেলের তরফে জানানো হয়েছে, উন্নত রেলপরিষেবার স্বার্থেই এই পদক্ষেপ। রেল সূত্রে জানা গেছে বাতিল ট্রেনগুলি হল-
| নং | ট্রেন নম্বর | যাত্রাপথ |
| ০১ | ৩৩২৩১ | দমদম জংশন - ব্যারাকপুর |
| ০২ | ৩৩২৩২ | ব্যারাকপুর - দমদম জংশন |
| ০৩ | ৩৩২৭১ | দমদম জংশন - গোবরডাঙা |
| ০৪ | ৩৩৬৮৬ | গোবরডাঙা - শিয়ালদা |
| ০৫ | ৩০৩৩২ | হাবড়া - মাঝেরহাট |
| ০৬ | ৩০৩৩৩ | মাঝেরহাট - হাবড়া |
| ০৭ | ৩০৩১৪ | দত্তপুকুর - মাঝেরহাট |
| ০৮ | ৩০৩৫৩ | মাঝেরহাট - দত্তপুকুর |
| ০৯ | ৩৩৪৫৩ | শিয়ালদা - বারাসত |
| ১০ | ৩১২২৩ | শিয়ালদা - ব্যারাকপুর |
| ১১ | ৩০১১৬ | ব্যারাকপুর- বিবাদী বাগ |
| ১২ | ৩০১১৩ | বিবাদী বাগ - ব্যারাকপুর |
| ১৩ | ৩১২৪২ | ব্যারাকপুর - শিয়ালদা |
| ১৪ | ৩০৩১২ | বারাসত - মাঝেরহাট |
| ১৫ | ৩০৩৫১ ও ৩০৩১৩ | মাঝেরহাট - বারাসত |
| ১৬ | ৩৩৩১১ | বারাসত - হাসনাবাদ |
| ১৭ | ৩০৩২২ | হাসনাবাদ - বিবাদী বাগ |
| ১৮ | ৩০১৪৫ | মাঝেরহাট - মধ্যমগ্রাম |
| ১৯ | ৩০৩৫৮ | মধ্যমগ্রাম - মাঝেরহাট |
| ২০ | ৩০৩৬১ | মাঝেরহাট - হাসনাবাদ |
| ২১ | ৩৩২৮২ | হাসনাবাদ - দমদম জংশন |
৩০১৪২ গেদে-মাঝেরহাট লোকাল যাবে রানাঘাট পর্যন্ত। ৩০৭১১ লক্ষ্মীকান্তপুর-মাঝেরহাট লোকাল চলবে বালিগঞ্জ পর্যন্ত। আবার ৩০৩৩১ মাঝেরহাট-হাবরা লোকাল বারাসাত থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। ৩০৩১১ মাঝেরহাট-বারাসাত লোকাল দমদম ক্যান্টনমেন্ট থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।
একইভাবে ৩০৩৪৬ বনগাঁ জংশন-মাঝেরহাট লোকাল দমদম ক্যান্টনমেন্টে যাত্রা শেষ করবে। ৩০৩৪৪ বনগাঁ জংশন-মাঝেরহাট এবং ৩০৩২৪ হাসনাবাদ-মাঝেরহাট লোকাল বারাসাতে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। ৩০১৪২ গেদে-মাঝেরহাট লোকাল যাবে রানাঘাট পর্যন্ত।