Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মেট্রো যাত্রীদের জন্য দুঃসংবাদ! নতুন বছরের প্রথম দিন থেকেই বাড়ছে ভাড়া

মঙ্গলবার রাতে মেট্রো রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে এই ভাড়া বৃদ্ধির কথা জানানো হয়েছে।

 মেট্রো যাত্রীদের জন্য দুঃসংবাদ! নতুন বছরের প্রথম দিন থেকেই বাড়ছে ভাড়া

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 December 2024 23:52

দ্য ওয়াল ব্যুরো: মেট্রো যাত্রীদের জন্য দুঃসংবাদ! নতুন বছরের প্রথম দিন থেকে বাড়ছে ভাড়া। আগামীকাল অর্থাৎ বুধবার থেকেই কার্যকরী হবে নয়া ভাড়া। মঙ্গলবার রাতে মেট্রো রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে এই ভাড়া বৃদ্ধির কথা জানানো হয়েছে।

তবে এই ভাড়া বৃদ্ধি হচ্ছে কেবলমাত্র ব্লু লাইনের রাতের বিশেষ মেট্রো পরিষেবার ক্ষেত্রে। রাত ১০টা ৪০ মিনিটে যে বিশেষ মেট্রো পরিষেবা দেওয়া হয় তারই টিকিটের দাম বাড়ানো হয়েছে। 

প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর থেকে মেট্রোর তরফে ব্লু লাইনে রাতের ট্রেনের ভাড়া বৃদ্ধির কথা জানানো হয়েছিল। 

শহরে যাতায়াতের ক্ষেত্রে মেট্রোর বিকল্প হয় না। অল্প সময়ের মধ্যে অনেকটা পথ যাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে মেট্রো সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহণ। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই রাত সাড়ে ১০ টার পর মেট্রো পরিষেবা শুরু করে রেল। তবে শেষ ট্রেনে প্রত্যাশা মতো যাত্রী না হওয়ায় লোকসান ঠেকাতে শেষ মেট্রোর টিকিট পিছু অতিরিক্ত ১০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল রেল।

মেট্রোর তরফে জানানো হয়েছিল, কবি সুভাষ এবং দমদম, দিনভর একই ভাড়া থাকলেও কম যাত্রীর কারণে শেষ মেট্রোয় টিকিট পিছু ১০ টাকা করে অতিরিক্ত দিতে হবে ১০ ডিসেম্বর থেকে।

এরপরই যাত্রীদের মধ্যে নানাবিধ গুঞ্জন শুরু হয়। তবে কি বেসরকারিকরণের পথে পা বাড়াচ্ছে কলকাতা মেট্রো? কারণ যাত্রীসংখ্যা পাল্লা দিয়ে বাড়লেও অনেক স্টেশন থেকে বুকিং কাউন্টারই তুলে নেওয়া হচ্ছে। জোর দেওয়া হচ্ছে অনলাইন বা কিউ আর কোড বুকিংয়ের উপর। কেন এমন ভাবনা? তবে কী পর্যাপ্ত কর্মীর অভাবে এমন সিদ্ধান্ত?

 এরপরই মেট্রোর তরফে সে সময় জানানো হয়, শেষ ট্রেনে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হচ্ছে। এবার বর্ষশেষে সেই স্থগিতাদেশ তুলে নিল মেট্রো। অর্থাৎ রাতের মেট্রোয় চড়তে হলে নতুন বছরের প্রথম দিন থেকেই অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে যাত্রীদের।


```