Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

হ্যাক হল বাবুল সুপ্রিয়র হোয়াটসঅ্যাপ, লিঙ্ক খুলতেই বিপত্তি

দ্য ওয়াল ব্যুরো: তাঁর হোয়াটসঅ্যাপ করা হয়েছিল বলে অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বাবুল বলেছেন, হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক তাঁর কাছে এসেছিল। তাতে ক্লিক করতেই বিপত্তি ঘটে। কী হয়েছিল? বাবুল সংবাদমাধ্যমে জা

হ্যাক হল বাবুল সুপ্রিয়র হোয়াটসঅ্যাপ, লিঙ্ক খুলতেই বিপত্তি

শেষ আপডেট: 3 March 2023 11:29

দ্য ওয়াল ব্যুরো: তাঁর হোয়াটসঅ্যাপ করা হয়েছিল বলে অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বাবুল বলেছেন, হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক তাঁর কাছে এসেছিল। তাতে ক্লিক করতেই বিপত্তি ঘটে।

কী হয়েছিল?

বাবুল সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁর হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক এসেছিল অচেনা নম্বর থেকে। তিনি সেই লিঙ্ক ক্লিক করার পর দেখেন তাঁর কনট্যাক্ট লিস্টে থাকা ১৫০-২০০ জনের কাছে তাঁর নম্বর থেকেই ওই লিঙ্ক ফরওয়ার্ড হয়ে গিয়েছে। অথচ তিনি তা পাঠাননি বলে দাবি বালিগঞ্জের বিধায়কের।

ঠিক কী হয়েছিল তা বুঝে উঠতে পারছেন না বাবুল নিজেও। এরপর কম্পিউটারের মাধ্যমে ফোন রিসেট করেন বলে জানিয়েছেন তিনি।

এ নিয়ে নিজের হোয়াটসঅ্যাপে স্টেটাস দিয়ে সবাইকে সতর্ক করেছেন মন্ত্রী। সেইসঙ্গে জানিয়েছেন, সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করবেন। বেশ কয়েকজন পুলিশ আধিকারিকের সঙ্গে বাবুল কথাও বলেছেন বলে জানিয়েছেন তিনি।

গ্রুপ সি মামলায় বিস্ফোরক দাবি কমিশনের! প্রাপ্ত নম্বর ১০ কীভাবে ৪০ হল জানাল এসএসসি


```