Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 'জোকার' বলে কটাক্ষ, 'বিচার ব্যবস্থার অবমাননা করেছেন', দাবি বাবুলের

বিচারপতির পদ ছেড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে পা রাখার সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 'জোকার' বলে কটাক্ষ, 'বিচার ব্যবস্থার অবমাননা করেছেন', দাবি বাবুলের

শেষ আপডেট: 5 March 2024 16:34

দ্য ওয়াল ব্যুরো: কানাঘুষো চলছিল কয়েকদিন ধরেই। সব জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতেই যাচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠক করে নিজেই সেকথা ঘোষণা করেন। আর প্রায় সঙ্গে সঙ্গেই বিচারপতির পদ ছেড়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে পা রাখার সিদ্ধান্তকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। বলেন, "অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার অবমাননা করেছেন।" প্রাক্তন বিচারপতিকে 'জোকার' বলতেও ছাড়েননি তিনি। 

এদিন আনুষ্ঠানিকভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের খবর সামনে আসার কিছুক্ষণের মধ্যে এক্স হ্যান্ডেলে সরব হন বাবুল। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, "এই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি জোকার!"

রাজ্যে নিয়োগ দুর্নীতির মামলার শুনানিতে বারে বারে সরকার পক্ষের বিরুদ্ধে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কড়া পর্যবেক্ষণ উঠে এসেছে। এমনকী দুর্নীতির বিরদ্ধে সরাসরি লড়াই করতেই তাঁর রাজনীতিতে আগমন বলে জানিয়েছেন অভিজিৎবাবু। আর এই প্রসঙ্গে প্রাক্তন বিচারপতির উদ্দেশে বাবুলের প্রশ্ন, "বিজেপির দুর্নীতিগ্রস্ত নেতা, যাদের দুর্নীতি কখনও ঘোচানো যাবেন না তাঁদের উনি আইনি উপদেশ দেবেন কিনা জিজ্ঞেস করতে চাই।" সাংবাদিক বৈঠক করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় 'ভুলভাল বকেছেন' বলেও কটাক্ষ করেন বিজেপির এক সময়কার সাংসদ। 

যদিও এদিনই প্রথম নয়, গত রবিবার শিবপুরে নিজের ফ্ল্যাটে সাংবাদিকদের মুখোমুখি হয়েও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেন বাবুল। সেদিন তিনি বলেছিলেন, "বিচারপতি গঙ্গোপাধ্যায় পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছেন। তিনি প্রচার চাইছেন। আমার রাজনৈতিক বুদ্ধি অনুযায়ী উনি ২০২৬ সালের নির্বাচনে বিজেপির মুখ হতে চাইছেন।" 
বাবুলের মতে, "অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি সত্যি সমাজ সংস্কার করতে চান তাহলে যে দলে তিনি যোগদান করতে চান সেই দলের দুর্নীতিগ্রস্তদের সিবিআই এবং ইডি তদন্তের মাধ্যমে জেলে পাঠাতেন। তা না করে নিজের টিকিট পাকা করতে চাইছেন।" 

গত আড়াই বছর ধরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একের পর এক নির্দেশ রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দেয়। সেই বহু চর্চিত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার ইস্তফা দিলেন হাইকোর্ট থেকে। বিজেপিতে যোগদান করেছেন তিনি। দল চাইলে প্রার্থী হবেন বলেও ঘোষণা করেছেন।


```