Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ক্যাশ না অনলাইন, ভাড়া নিয়ে বচসায় ছুরি দিয়ে কোপাল চালক! গুরুতর জখম কাশ্মীরি ছাত্রী

দ্য ওয়াল ব্যুরো: অটোভাড়া নিয়ে বচসার জেরে ২২ বছরের এক তরুণীকে ছুরি মারা হল দিল্লির রাস্তায়। সোমবার দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনির সামনে রাত ৮:৩০ টা নাগাদ এই ঘটনা ঘটে। এর পরে তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতাল থেকে খবর দেওয়া হয় পুলিশকে

ক্যাশ না অনলাইন, ভাড়া নিয়ে বচসায় ছুরি দিয়ে কোপাল চালক! গুরুতর জখম কাশ্মীরি ছাত্রী

শেষ আপডেট: 8 March 2023 08:27

দ্য ওয়াল ব্যুরো: অটোভাড়া নিয়ে বচসার জেরে ২২ বছরের এক তরুণীকে ছুরি মারা হল দিল্লির রাস্তায়। সোমবার দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনির সামনে রাত ৮:৩০ টা নাগাদ এই ঘটনা ঘটে। এর পরে তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতাল থেকে খবর দেওয়া হয় পুলিশকে। ততক্ষণে পেরিয়ে গেছে ৪-৫ ঘণ্টা। এখনও অধরা অভিযুক্ত অটোচালক (Auto driver)।

পুলিশ জানিয়েছে, মেহরিন রিয়াজ নামে ওই তরুণী আদতে কাশ্মীরের (Kashmiri) বাসিন্দা। তিনি দিল্লির একটি কলেজে নার্সিং নিয়ে পড়ছিলেন। থাকতেন কাছেই একটি পিজিতে। রোজ কলেজ যাওয়ার জন্য তিনি অটো ধরতেন শাহিনবাগ থেকে। সেদিনও তেমনই অটো ধরেছিলেন তিনি। তবে অটো নিউ ফ্রেন্ডস কলোনি পৌঁছতেই ঝামেলা শুরু।

মেহরিন জানিয়েছেন, তিনি অনলাইনে পেমেন্ট করতে চাইলে অটোচালক তাঁকে বলে, ক্যাশ দিতেই হবে। তাঁর কাছে সেই মুহূর্তে ক্যাশ ছিল না বলে জানান মেহরিন। এই ঝামেলা চলতে চলতে আচমকা ওই অটোচালক একটি ছুরি বার করে তাঁকে আক্রমণ করে বলে অভিযোগ! পেটের নীচে ডানদিকে চোট পান মেহরিন। অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

মাঝরাতে ভয়াবহ আগুন পটাশপুরের বাজারে, পুড়ে ছাই ১টি ক্লাবঘর, তিনটি দোকান


```