Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ধাপায় কলকাতা পুরনিগমের গ্যারেজে ডাকাতির চেষ্টা! জখম নিরাপত্তারক্ষী

সূত্রের খবর, কুড়ি পঁচিশ জনের ডাকাত দল ডাকাতির চেষ্টা করে।

ধাপায় কলকাতা পুরনিগমের গ্যারেজে ডাকাতির চেষ্টা! জখম নিরাপত্তারক্ষী

গ্রাফিক্স দ্য ওয়াল।

শেষ আপডেট: 19 April 2025 17:49

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার গভীর রাতে ধাপায় কলকাতা পুরনিগমের ডাম্পিং গ্রাউন্ডের (DHAPA KMC GARAGE)নতুন গ্যারাজে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠল। বাধা দিতে গিয়ে জখম হলেন এক নিরাপত্তারক্ষী। আহত ব্যক্তির নাম অনাদি ত্রিপাঠী। স্থানীয় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

এ ব্যাপারে কলকাতা পুর নিগমের তরফে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। তবে এখনও কোনও গ্রেফতারের খবর নেই। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ডাকাতির চেষ্টার ঘটনায় স্থানীয়দের একাংশ জড়িত থাকতে পারে।

ধাপায় কলকাতা পুরনিগমের ডাম্পিং গ্রাউন্ড ডাকাতদের নজরে কেন?

পুরসভা সূত্রে খবর, ধাপায় পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে জঞ্জাল প্রক্রিয়াকরণ- সহ একাধিক প্ল্যান্ট আছে। গ্যারেজও রয়েছে এখানে। যেখানে প্রচুর পুরোনো গাড়ি ও যন্ত্রাংশ রয়েছে। শুক্রবার রাতে এই গ্যারেজে ডাকাতি চেষ্টা করা হয়েছিল। 

সূত্রের খবর, কুড়ি পঁচিশ জনের একটি ডাকাত দল সেখানে ডাকাতির চেষ্টা করে। আওয়াজ পেয়ে পাহারায় থাকা নিরাপত্তারক্ষীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। ততক্ষণে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে জখম হন অনাদি ত্রিপাঠী নামে ওই নিরাপত্তা রক্ষী। তার মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে খবর। 

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান পুরসভার আধিকারিকরা। ধাপায় পুরসভার এই ডাম্পিং গ্রাউন্ডের আশেপাশে রয়েছে একাধিক সিসি ক্যামেরা। তা সত্ত্বেও মাঝেমধ্যেই এই ধরনের ডাকাতির চেষ্টা হয় বলে অভিযোগ। ঘটনার পিছনে স্থানীয়দের একাংশের হাত থাকতে পারে বলে পুলিশ সূত্রের খবর।


```