Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পেট্রোল পাম্পে হামলা, শাসকদলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে অভিযোগ, নীরব দর্শক পুলিশ

সুমনা দেবীর দাবি, এক মাস আগে স্থানীয় আইএনটিটিইউসি নেত্রী কবিতা দাশগুপ্ত তাঁকে ফোনে হুমকি দেন—পুরনো কর্মীদের পুনরায় কাজে না নিলে পাম্প চালাতে দেওয়া হবে না।

পেট্রোল পাম্পে হামলা, শাসকদলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে অভিযোগ, নীরব দর্শক পুলিশ

সিসিটিভি ফুটেজের অংশবিশেষ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 6 August 2025 19:36

দ্য ওয়াল ব্যুরো: ফের শাসক দলের শ্রমিক সংগঠনের দৌরাত্ম্যের অভিযোগ। এবার ঘটনাস্থল দক্ষিণ কলকাতার ফুলবাগান। অভিযোগ, একটি পেট্রোল পাম্পের (Petrol Pump) মালিক এবং ম্যানেজারকে মারধর করল তৃণমূল ঘনিষ্ঠ শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র (INTTUC) সদস্যরা। ঘটনা চলাকালীন পুলিশের ভূমিকা ঘিরে উঠেছে প্রশ্ন।

পেট্রোল পাম্পের মালিক সুমনা দাস রায় জানান, পুরনো কিছু কর্মচারী দীর্ঘদিন ধরেই কর্মবিরতির পথে হেঁটেছিলেন। তাদের অভিযোগের নিষ্পত্তি না হওয়ায় হুমকি দেওয়া হয়, দাবি না মানা হলে বন্ধ করে দেওয়া হবে পাম্প। মালিক পক্ষ হাইকোর্টের দ্বারস্থ হলে নির্দেশ আসে, নতুন কর্মী নিয়োগে বাধা দেওয়া যাবে না এবং পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশকে ব্যবস্থা নিতে হবে।

অভিযোগ, নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশের ভূমিকাই তৈরি করেছে বিতর্ক। সুমনা দেবীর দাবি, এক মাস আগে স্থানীয় আইএনটিটিইউসি নেত্রী কবিতা দাশগুপ্ত তাঁকে ফোনে হুমকি দেন—পুরনো কর্মীদের পুনরায় কাজে না নিলে পাম্প চালাতে দেওয়া হবে না।

সেই হুমকির রেশ ধরেই, মঙ্গলবার দুপুরবেলা ওই নেত্রী ও কিছু প্রাক্তন কর্মী এসে পাম্পে চড়াও হন। মালিক ও ম্যানেজার বাধা দিতে গেলে, অভিযোগ, তাঁদের মারধর করা হয়। ম্যানেজারের উপর চলে চড়-ঘুষি, মালিককেও হেনস্থা করা হয়।

পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ধরা পড়েছে। তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কোনও রিসিভড কপি দেওয়া হয়নি। এক পুলিশ কর্তা নাকি পাল্টা বলেন, “থানায় লিখিত অভিযোগ জমা দিন, তারপর দেখা যাবে।”

ঘটনার জেরে আতঙ্কে দিন কাটছে পাম্প কর্তৃপক্ষের। তাঁদের আশঙ্কা, এই ঘটনার পুনরাবৃত্তি হলে জীবন সংশয়ের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। মুখ্যমন্ত্রীর কাছে দ্রুত হস্তক্ষেপ এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন সুমনা দেবী।


```