Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিনহাটায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা, প্রসূতির পেটে লাথি মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বৃহস্পতিবার রাতে দিনহাটার  শালমারায় কয়েকটি বিজেপি পরিবারের ওপর হামলা হয়। বিজেপি কর্মী স্বপন বর্মনের বাড়িতে ঢুকে তাঁর গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মারা হয় বলে অভিযোগ।

দিনহাটায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা, প্রসূতির পেটে লাথি মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মাতৃমা হাসপাতালে বিজেপির প্রতিনিধিদল

শেষ আপডেট: 8 August 2025 10:58

রিয়া দাস, কোচবিহার

কোচবিহার সফরে গিয়ে আক্রান্ত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর থেকে এখনও স্বাভাবিক হল না পরিস্থিতি।

বৃহস্পতিবার রাতে দিনহাটার  শালমারায় কয়েকটি বিজেপি পরিবারের ওপর হামলা হয়। বিজেপি কর্মী স্বপন বর্মনের বাড়িতে ঢুকে তাঁর গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মারা হয় বলে অভিযোগ। এমন কী পরবর্তীতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে তৃণমূলের কর্মীরা গ্রামে অ্যাম্বুল্যান্স ঢুকতে দেয়নি বলে অভিযোগ ওঠে। পুলিশের সহযোগিতায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।

আক্রান্ত ওই মহিলাকে দেখতে কোচবিহারের মাতৃমা বিভাগে যান তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতি রাভা। সেখানে গিয়ে তিনি উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এমনকি তাঁকে ‘গুন্ডা’ বলেও অভিহিত করেন। তিনি বলেন, "উদয়ন গুহর নির্দেশেই এই অমানবিক হামলা চালানো হয়েছে। আক্রান্ত পরিবারের গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ায় বাধা দেওয়া হয়েছে। এমন ঘটনা বরদাস্ত করা হবে না।" তৃণমূলের পক্ষে অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

হাসপাতালে ওই মহিলাকে দেখে বেরিয়ে বিধায়িকা মালতি রাভা বলেন, "যদি এই গর্ভবতী মহিলার কিছু হয়, তাহলে কাউকে ছেড়ে কথা বলা হবে না। বিজেপি এর উপযুক্ত জবাব দেবে।"
 


```