Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'বিজেপিকে ভোট দিন'! বাহিনীর বিরুদ্ধে হুমকির অভিযোগ তৃণমূলের, প্রশ্ন কমিশনের ভূমিকা নিয়েও 

ভোট হবে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই এবং মাদারিহাট আসনে।

'বিজেপিকে ভোট দিন'! বাহিনীর বিরুদ্ধে হুমকির অভিযোগ তৃণমূলের, প্রশ্ন কমিশনের ভূমিকা নিয়েও 

ফাইল ছবি।

শেষ আপডেট: 11 November 2024 20:31

দ্য ওয়াল ব্যুরো: ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হুমকি দিচ্ছেন বলে ভোটের ৪৮ ঘণ্টা আগে বড় অভিযোগ আনল তৃণমূল। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল।

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন। ভোট হবে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই এবং মাদারিহাট আসনে। সোমবার বিকেল পাঁচটায় শেষ হবে প্রচার পর্ব। ইতিমধ্যে সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় টহলদারি শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। সেই বাহিনীর বিরুদ্ধেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিজেপিকে ভোট দেওয়ার জন্য 'হুমকি' দেওয়া হচ্ছে বলে অভিযোগ এনেছে শাসকদল।

ঘটনার সূত্রপাত, কেন্দ্রীয় বাহিনী এবং কমিশনের ভূমিকা নিয়ে গত ৮ নভেম্বর নির্বাচন কমিশনের বেঞ্চকে চিঠি দিয়েছিল তৃণমূল। কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া না পেয়ে ৯ নভেম্বর দলের পাঁচ সাংসদ দিল্লিতে কমিশনের অফিসে যান। কিন্তু সেখানে কমিশনের অফিসের তরফে ন্যূনতম সৌজন্যও দেখানো হয়নি বলে অভিযোগ।

দলের মুখপাত্র রাজ্যসভার সাংসদ  ডেরেক ও ব্রায়েন এবং সাকেত গোখলের অভিযোগ, 'ভোটের  কাজে বাইরে থেকে আনা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হুমকি দিচ্ছে, বলছে বিজেপিকে ভোট দিতে হবে। এ নিয়ে কমিশনের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। অথচ হাস্যকর ভাবে প্রচার পর্ব মিটে যাওয়ার পর কমিশনের সেকথা মনে পড়েছে! কমিশন জেগে উঠেছে!'

এই প্রসঙ্গে সাকেত গোখলে বলেন, "যখন অভিযোগ জানানো হয়েছিল, তখন সেটিকে গুরুত্ব দেওয়া হল না। আসলে নির্বাচন কমিশন যে বিজেপির হয়ে কাজ করে এটা আবারও স্পষ্ট হল। যা দেশের গণতন্ত্রের পক্ষে খুবই দুর্ভাগ্যজনক।' তবে বাংলার শাসকদলের অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কমিশনের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।


```