Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

৬ হাজার টাকার বিনিময়ে সদ্যোজাত মেয়েকে বিক্রি করল বাবা, জড়িত মা-ও

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৬ হাজার (6000) টাকার বিনিময়ে সদ্যোজাত (Infant) শিশুকন্যাকে (girl Child) বিক্রি (Sell) করে দিয়েছিল বাবা (Father)। অভিযুক্ত বাবা-সহ তিনজনকে গ্রেফতার (arrest) করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে শিশুটিকেও। ঘটনাটি ঘটেছে অসম

৬ হাজার টাকার বিনিময়ে সদ্যোজাত মেয়েকে বিক্রি করল বাবা, জড়িত মা-ও

শেষ আপডেট: 20 August 2022 17:04

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৬ হাজার (6000) টাকার বিনিময়ে সদ্যোজাত (Infant) শিশুকন্যাকে (girl Child) বিক্রি (Sell) করে দিয়েছিল বাবা (Father)। অভিযুক্ত বাবা-সহ তিনজনকে গ্রেফতার (arrest) করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে শিশুটিকেও।

ঘটনাটি ঘটেছে অসমের বিশ্বনাথ জেলার গোহপুরে। জানা গেছে, শিশুটির দাদু, অর্থাৎ অভিযুক্তের বাবা বুধবার থানায় অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তাঁর বৌমা গত ১১ অগস্ট গোহপুর সিভিল হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু তাঁর ছেলে, অর্থাৎ শিশুটির বাবা জানিয়েছে, জন্মের পরেই মারা গেছে সদ্যোজাত। কিন্তু তা নিয়ে সন্দেহ ছিল অভিযোগকারীর। তাই প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

পুলিশ জানিয়েছে, সন্দেহ হওয়ায় শিশুটির দাদু হাসপাতালে খোঁজ করেন। তারপরেই ছেলে এবং বৌমার নামে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিজেদের সদ্যোজাত সন্তানকে লখিমপুর যেকার বাসিন্দা কৃষ্ণ প্রসাদ উপাধ্যায় নামে এক ব্যক্তির কাছে মাত্র ৬ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে তার নিজেরই বাবা। জেরায় দুই অভিযুক্তই নিজেদের মুখে এ কথা স্বীকার করে।

সঙ্গে সঙ্গে শিশুটির খোঁজে তদন্ত শুরু করে পুলিশ। শিশুটির মা-বাবা সহ কৃষ্ণ প্রসাদ উপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয়েছে শিশুটিকেও। শিশুটিকে তার মায়ের হাতে তুলে দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে পুলিশ।

স্কুলবাসের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত চালকরা, আহত ১০ পড়ুয়া, মর্মান্তিক দুর্ঘটনা বেঙ্গালুরুতে


```