Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

এশিয়ান গেমস উপলক্ষে নতুন সুরে 'বন্দে মাতরম', শিলং চেম্বার কয়্যারের গানে উপস্থিত তারকা অ্যাথলিটরা

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে থিম সঙের কথা প্রায়ই শোনা যায়। সেই গানগুলি অনেক সময়ে জনপ্রিয়তাও লাভ করে। এবার এশিয়ান গেমস (Asian Games) উপলক্ষ্যে থিম সং (theme song) তৈরি করল শিলংয়ের একটি গানের দল। 'বন্দেমাতরম' (Vandemataram) গানটিকেই নতুন ভাবে

এশিয়ান গেমস উপলক্ষে নতুন সুরে 'বন্দে মাতরম', শিলং চেম্বার কয়্যারের গানে উপস্থিত তারকা অ্যাথলিটরা

শেষ আপডেট: 24 September 2023 11:00

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপে থিম সঙের কথা প্রায়ই শোনা যায়। সেই গানগুলি অনেক সময়ে জনপ্রিয়তাও লাভ করে। এবার এশিয়ান গেমস (Asian Games) উপলক্ষ্যে থিম সং (theme song) তৈরি করল শিলংয়ের একটি গানের দল। 'বন্দেমাতরম' (Vandemataram) গানটিকেই নতুন ভাবে এশিয়ান গেমস উপলক্ষ্যে পরিবেশন করেছে এই দলটি।

এই গানের ভিডিওতে নিখাত জারিন, মীরাবাই চানু সহ এশিয়ান গেমসে (Asian Games) অংশ নেওয়া একাধিক তারকা অ্যাথলিটকে দেখা যাচ্ছে।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'বন্দেমাতরম' গানটি ইতিমধ্যেই অনেক রকম সুরে একাধিক গায়কের কণ্ঠে প্রচলিত আছে। ভারতের জাতীয় স্তোত্র 'বন্দেমাতরম'কেই শিলং চেম্বার কয়্যার নামে এই গানের দলটি একেবারে ভিন্ন ভাবে পরিবেশন করেছে। চলতি বছরে এশিয়ান গেমসে (Asian Games) ৬৫৫ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন বিভিন্ন খেলায়। এর মধ্যে বাংলা থেকে মোট ২৪ জন অংশ নিয়েছেন। চলতি বছরে চিনের বেজিংয়ে বসেছে এশিয়ান গেমসের আসর।

https://www.youtube.com/watch?v=GIg-ozkZH4k

শনিবার ধুমধাম করে বিশাল আড়ম্বরের সঙ্গে উদ্বোধন হল এশিয়ান গেমস। প্রযুক্তির ব্যবহারে আলোর খেলা দেখাল চিন। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে উদ্বোধনী অনুষ্ঠানকে আরও নজরকাড়া করে তুলল আয়োজক দেশ চিন। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার বেশ ভালভাবেই ফুটিয়ে তোলা হয়েছে। কার্বন নিঃসরণ কমানোর জন্য এবার আতশবাজির প্রদর্শন ছিল না যা এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম। তবে থ্রিডি আলো ও লেজার শো এমনভাবে করা হয়েছে, যেন মনে হয়েছে আতশবাজির ফোয়ারা ছুটছে।

উদ্বোধনের পরই রবিবার সকালে ভারতের জন্য একের পর এক ভাল খবর এসেছে এশিয়ান গেমসের মঞ্চ থেকে। প্রথম পদক বাংলার হাত ধরেই ঘরে এল ভারতের ঝুলিতে। মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টে রুপো জিতেছে ভারতের মেহুলি ঘোষ, রমিতা এবং আশি চোকসে। হকির শুরুটাও নজরকাড়া হল। উজবেকিস্তানকে ১৬ গোলে হারাল ভারতের হকি টিম।

এশিয়ান গেমসের সাড়ম্বরে উদ্বোধন, চমক চিনের, ভারতের পতাকা বইলেন লভলিনারা


```