Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

গেমসে ফের পদক ভারতের, এবার সেলিংয়ে রুপো জিতলেন নেহা

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার এশিয়ান গেমসে (Asian Games 2023) প্রথম পদক এল নেহা ঠাকুরের (Neha Thakur) হাত ধরে। শুটিং এবং রোয়িংয়ের পর এবার সেলিংয়ে রুপো জিতল ভারত। নেহা মেয়েদের ডিঙ্গি ইভেন্টে পদক জিতলেন। চিনের হ্যাংঝাউয়ের অনুষ্ঠিত হচ্ছ

গেমসে ফের পদক ভারতের, এবার সেলিংয়ে রুপো জিতলেন নেহা

শেষ আপডেট: 26 September 2023 06:30

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার এশিয়ান গেমসে (Asian Games 2023) প্রথম পদক এল নেহা ঠাকুরের (Neha Thakur) হাত ধরে। শুটিং এবং রোয়িংয়ের পর এবার সেলিংয়ে রুপো জিতল ভারত। নেহা মেয়েদের ডিঙ্গি ইভেন্টে পদক জিতলেন।

চিনের হ্যাংঝাউয়ের অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়াড। প্রথম দিন থেকেই ভারত একাধিক ইভেন্টে পদক জিতছে। এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে ২টি সোনা ও চারটি রুপো রয়েছে। আর ব্রোঞ্জ এসেছে ৬টি।

এদিকে, এদিন সকালেই ভারতীয় পুরুষ হকি টিম ফের ১৬ গোল দিয়েছে। উজবেকিস্তানের পর সিঙ্গাপুরকে হারিয়ে ভারতীয় দল এখন গ্রুপ তালিকায় শীর্ষে রয়েছে।

সেলিংয়ে পদক এলেও ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জেতার সুযোগ ছিল ভারতের কাছে। এদিন ভারতের দিব্যাংশ পানওয়ার এবং রণিতা, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নেমেছিল। খেলার শুরুতেই ভারত এগিয়ে গিয়েছিল। কিন্তু পরে দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা খেলায় ফিরে আসেন। টানটান ম্যাচে শেষ পর্যন্ত ভারত হেরে যায়। ব্রোঞ্জ হাতছাড়া হয় দিব্যাংশদের।

আরও পড়ুন: 'চাক দে ইন্ডিয়া', উজবেকিস্তানের পর সিঙ্গাপুরকেও ১৬ গোল দিলেন মনদীপরা


```