Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

Asia Cup Hockey: এশিয়া কাপে ব্রোঞ্জ! জাপানকে হারিয়ে পদক জয় ভারতের

দ্য ওয়াল ব্যুরো: নীরবে, নিঃশব্দে ভারতীয় হকি দল আরও এক পদক আনল (Asia Cup Hockey)। বুধবার জাপানকে হারিয়ে এশিয়া কাপে ব্রোঞ্জ পদক জিতলেন বীরেন্দ্র লাকড়াররা। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হকির এশিয়া কাপে জাপানকে ১-০ গোলে হারিয়ে দেয় ভ

Asia Cup Hockey: এশিয়া কাপে ব্রোঞ্জ! জাপানকে হারিয়ে পদক জয় ভারতের

শেষ আপডেট: 1 June 2022 17:16

দ্য ওয়াল ব্যুরো: নীরবে, নিঃশব্দে ভারতীয় হকি দল আরও এক পদক আনল (Asia Cup Hockey)। বুধবার জাপানকে হারিয়ে এশিয়া কাপে ব্রোঞ্জ পদক জিতলেন বীরেন্দ্র লাকড়াররা। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হকির এশিয়া কাপে জাপানকে ১-০ গোলে হারিয়ে দেয় ভারতীয় দল।

আরও পড়ুন: ইস্টবেঙ্গল নয়, বাংলা অধিনায়ক মনোতোষ সই করলেন চেন্নাইয়ান এফসি-তে

না, জয়টা সহজ ছিল না এদিনের ম্যাচে। বিপক্ষ জাপানের কাছে বহু সুযোগ ছিল ভারতীয় জালে বল জড়ানোর (Asia Cup Hockey), কিন্তু ডিফেন্ডারদের অসাধারণ বুদ্ধিমত্তার জোরে একটি গোলও করতে পারেনি জাপান। ম্যাচ শুরুর ১৫ মিনিটের মধ্যেই গোল করে ভারতকে এগিয়ে দেন রাজকুমার পল। এদিন ম্যাচে এই একটি মাত্রই গোল হয়।

Asia Cup Hockey

৭ টি পেনাল্টি মারার সুযোগ পায় জাপান (Asia Cup Hockey)। কিন্তু একটি বলও জালে জড়াতে পারেনি তারা। শেষ মুহূর্তে ১০ জনে খেলে ভারত। তবে ব্রোঞ্জ জেতার সুযোগ হাতছাড়া হতে দেয়নি।

আগের ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৪-৪ এ ড্র করায় ফাইনালের দরজা বন্ধ হয়ে গিয়েছিল ভারতের জন্য। তবে ব্রোঞ্জ জেতার স্বপ্ন ছিল। পদক জিততে হলে আজ জাপানকে হারাতে হত। সেই কাজ সুন্দরভাবে মাঠে করে দেখালেন পুরুষদের ভারতীয় হকি দল।

আগেরবার ভারত এই টুর্নামেন্টেই সোনা ফলিয়েছিল। তবে এবার গোল পার্থক্য কম থাকায় ফাইনালে উঠতে পারেনি তারা। দেশবাসীকে তবু নিরাশ করেনি ভারতীয় হকি দল। শেষ ল্যাপে বাজিমাত। ব্রোঞ্জ জিতে ফিরছে তারা।


```