
শেষ আপডেট: 4 October 2022 12:07
দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপে (Asia Cup 2022) স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতীয় ক্রিকেটের মহিলা ব্রিগেড। শ্রীলঙ্কা, মালয়েশিয়ার পর এবার সংযুক্ত আরব আমিরশাহিকে হারাল ভারত। জয়ের হ্যাটট্রিক! গ্রুপের শীর্ষে উঠে এল ভারত। ভারতের বিরুদ্ধে এদিন রান তাড়া করতে নেমে ৭৪ রানেই গুটিয়ে যায় আরবের মেয়েরা। ফলে সহজ জয় পান মান্ধানারা।
এদিন প্রথম ব্যাট করে ভারত। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক স্মৃতি মান্ধনা। এদিন ভারতীয় ওপেনিং জুটিতে পরিবর্তন করা হয়েছিল। ওপেন করেন রিচা ঘোষ ও সাব্বিনেনি মেঘনা। যদিও দু'জনেই রান পাননি এদিনের ম্যাচে।
তবে এদিনের ভারতের ব্যাটিংয়ে হাল ধরেন দীপ্তি শর্মা ও জেমাইমা রডরিগেজ। ১২৯ রানের পার্টনারশিপ ভারতকে বিরাট রানের লক্ষ্যে পৌঁছে দেয়। দীপ্তি করেন ৪৯ বলে ৬৪ রান। জেমাইমা খেলেন ৭৫ রানের অপরাজিত ইনিংস।
ভারত ২০ ওভারে তোলে ১৭৮ রান। জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলিং ব্রিগেডের সামনে ধরাশায়ী আমিরশাহির মেয়েরা। প্রত্যেকেই উইকেট পেয়েছেন। এদিনের এই জয়ের ফলে ভারত উঠে এল শীর্ষে
ঘরোয়া ক্রিকেটে সরফরাজ যেন ‘ডন’! ছাপিয়ে গেলেন ব্র্যাডম্যানকেও