Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

রোহিতরা পারেননি, হরমনপ্রীতরা পারলেন! এশিয়া কাপের ফাইনালে ভারত

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের সেমিফাইনালে (Asia Cup 2022) সহজ জয় পেল ভারতীয় ক্রিকেটের মহিলা ব্রিগেড (India Women vs Thailand Women)। বৃহস্পতিবার সিলেটের মাটিতে তাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন হরমনপ্রীতরা। বৃহস্পতিবার টস জিতে

রোহিতরা পারেননি, হরমনপ্রীতরা পারলেন! এশিয়া কাপের ফাইনালে ভারত

শেষ আপডেট: 13 October 2022 06:55

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপের সেমিফাইনালে (Asia Cup 2022) সহজ জয় পেল ভারতীয় ক্রিকেটের মহিলা ব্রিগেড (India Women vs Thailand Women)। বৃহস্পতিবার সিলেটের মাটিতে তাইল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেলেন হরমনপ্রীতরা।

বৃহস্পতিবার টস জিতে বল করার সিদ্ধান্ত নেন তাইল্যান্ডের অধিনায়ক নারুইমল চাইওয়াই। ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মান্ধনা শুরুটা ভাল করে। তবে মাত্র ১৩ রানে আউট হয়ে যান স্মৃতি। তবে শেফালির ঝোড়ো ইনিংস ভারতকে অনেকটাই এগিয়ে দেয়। ২৮ বলে ৪২ রানের ইনিংস খেলেন। এদিকে জেমাইমা রদ্রিগেজ (২৭) ও হরমনপ্রীত কৌরের (৩৬) সুবাদে ভারত ২০ ওভার শেষে ৬ উইকেট খুইয়ে করে ১৪৮ রান।

ভারতের ১৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭৪ রানেই থেমে যায় তাইল্যান্ডের ইনিংস। ভারতীয় বোলারদের সামনে মাথা তুলতে পারেননি তাইল্যান্ডের ব্যাটসম্যানেরা। মাত্র দু'জন ব্যাটসম্যান দুই অঙ্কের স্কোরে পৌঁছন। অধিনায়ক চাইওয়াই (২১) ও নাত্তায়া বুচাথাম (২১)।

বল হাতে সফল দীপ্তি শর্মা। নেন তিন উইকেট। রাজেশ্বরী গায়কোয়াড নেন দুই উইকেট। শেফালিও একটি উইকেট পেয়েছেন। রেনুকা সিং ও স্নেহ রানা একটি করে উইকেট পান। তাঁদের দাপটে ভারত ৭৪ রানে বড় জয় পায়।

এশিয়া কাপে ভারতীয় পুরুষেরা যা করতে পারেননি সেটাই করে দেখালেন স্মৃতি, হরমনপ্রীতরা। রোহিতরা এবার এশিয়া কাপে ফাইনালে গণ্ডি পেরতে পারেননি। সেখানেই হরমনপ্রীতরা শনিবার ফাইনাল খেলতে নামবেন।

শেষ মিনিটে গোল খেয়ে হারল ইস্টবেঙ্গল, দাম থাকল না ভাল ফুটবলের


```