Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অশোকনগরে প্রতিবাদ কর্মসূচির কাছেই তরুণীকে কটূক্তি, প্রতিবাদ করায় বন্ধুকে মার মত্ত যুবকদের

এলাকার বাসিন্দারা এবং আক্রান্ত যুবকের বন্ধুরা অভিযুক্ত চার যুবকের মধ্যে থেকে দু'জনকে ধরে ফেলেন। বাইক আটক করেন। বাকিরা এলাকা থেকে পালিয়ে যায়।

অশোকনগরে প্রতিবাদ কর্মসূচির কাছেই তরুণীকে কটূক্তি, প্রতিবাদ করায় বন্ধুকে মার মত্ত যুবকদের

আক্রান্ত যুবক

শেষ আপডেট: 5 November 2024 09:34

দ্য ওয়াল ব্যুরো: গোটা রাজ্যে সোমবার 'দ্রোহের আলো' কর্মসূচি পালিত হয়েছে। আশোকনগরও ব্যাতিক্রম নয়। সেখানে প্রতিবাদ কর্মসূচির ঢিল ছোড়া দূরে তরুণীকে ইভটিজিংয়ের অভিযোগ উঠল। শুধু তাই নয়, প্রতিবাদ করায় তরুণীর বন্ধুকে মারধর করা হয় বলেও জানা গেছে। ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আরও ২ জন পলাতক। 

জানা যাচ্ছে, অশোকনগর স্টেডিয়াম সংলগ্ন এলাকাতে 'দ্রোহের আলো' কর্মসূচি চলছিল। তার থেকে কিছুটা দূরেই এক যুবক তাঁর বান্ধবীকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় চার জন মত্ত যুবক মোটরবাইকে করে গিয়ে ওই যুবকের বান্ধবীকে কটূক্তি করে। তখনই ওই যুবক প্রতিবাদ করেন এবং চিৎকার করে অন্য বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করেন। তখনই অভিযুক্তরা ওই যুবকের ওপর চড়াও হয়ে মারধর শুরু করে বলে অভিযোগ। 

ঘটনায় এলাকার বাসিন্দারা এবং আক্রান্ত যুবকের বন্ধুরা অভিযুক্ত চার যুবকের মধ্যে থেকে দু'জনকে ধরে ফেলেন। বাইক আটক করেন। বাকিরা এলাকা থেকে পালিয়ে যায়। ততক্ষণে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দুই অভিযুক্তকে আটক করে আশোকনগর থানার পুলিশ। 

প্রসঙ্গত, সোমবার রাত ১২টা নাগাদ প্রতিবাদ কর্মসূচি থেকে ফেরার পথে এক্সাইড মোড়ে হামলার মুখে পড়েন কয়েকজন মহিলা। অভিযোগ উঠেছে গাড়ির কাচ ভেঙে, গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে। প্রথমে ময়দান থানা ও পরে শেক্সপিয়র সরণি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন আক্রান্তরা। 


```