Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মারুতির পর উৎপাদন বন্ধ রাখছে অশোক লেল্যান্ড, ছাঁটাই রিয়েল এস্টেটেও

দ্য ওয়াল ব্যুরো : বাড়ি এবং গাড়ী। দেশে অর্থনৈতিক সংকটের জেরে বিক্রি কমেছে দু’য়েরই। কিছুদিন আগেই শোনা গিয়েছিল গুরুগ্রাম ও মানেসরের কারখানায় দু’দিন উৎপাদন বন্ধ রাখবে মারুতি সুজুকি। বাজারে চাহিদা না থাকার জন্যই উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়ে

মারুতির পর উৎপাদন বন্ধ রাখছে অশোক লেল্যান্ড, ছাঁটাই রিয়েল এস্টেটেও

শেষ আপডেট: 6 September 2019 06:54

দ্য ওয়াল ব্যুরো : বাড়ি এবং গাড়ী। দেশে অর্থনৈতিক সংকটের জেরে বিক্রি কমেছে দু’য়েরই। কিছুদিন আগেই শোনা গিয়েছিল গুরুগ্রাম ও মানেসরের কারখানায় দু’দিন উৎপাদন বন্ধ রাখবে মারুতি সুজুকি। বাজারে চাহিদা না থাকার জন্যই উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার শোনা গেল, একই পথে হাঁটছে আর একটি গাড়ি নির্মাতা সংস্থা অশোক লেল্যান্ড। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকে পাঁচদিন উৎপাদন বন্ধ রাখা হচ্ছে। কারণ হিসাবে বলা হয়েছে, গাড়ির বাজারে এখন মন্দা চলছে। একইসঙ্গে দেশের প্রথম সারির রিয়েল এস্টেট সংস্থা ম্যাক্রোটেক ডেভলপারস, যা আগে লোধা গ্রুপ নামে পরিচিত ছিল, তারা ছাঁটাই করেছে ৪০০ কর্মীকে। অশোক লেল্যান্ডের সদর দফতর চেন্নাইতে।  কোম্পানি কর্মীদের নোটিশ দিয়ে বলেছে, চেন্নাই প্ল্যান্টে চলতি সপ্তাহে ৬ ও ৭ সেপ্টেম্বর ও পরের সপ্তাহে ১০ ও ১১ প্রোডাকশন বন্ধ থাকবে। তাছাড়া আগেই ৯ সেপ্টেম্বর কর্মীদের সকলকে ছুটি দেওয়া হয়েছিল। অর্থাৎ উৎপাদন বন্ধ থাকবে সেদিনও। একটি সূত্রে জানা যায়, গত অগস্ট মাসে অশোক লেল্যান্ডের তৈরি গাড়ির বিক্রি কমেছে ৫০ শতাংশ। ওই মাসে মাত্র ৮২৯৬ টি গাড়ি বিক্রি করতে পেরেছে কোম্পানি। যদিও অশোক লেল্যান্ড এই রিপোর্ট স্বীকার করেনি। অগস্ট মাসে মারুতি সুজুকি ইন্ডিয়া তার উৎপাদন ৩৩.৯৯ শতাংশ কমিয়ে দিয়েছে। ২০১৮ সালের অগস্টে ওই সংস্থা ১ লক্ষ ৬৮ হাজার ৭২৫ টি গাড়ি তৈরি করেছিল। গত অগস্ট মাসে উৎপাদন করেছে ১ লক্ষ ১১ হাজার ৩৭০ টি গাড়ি। একটি সূত্রে জানা যায়, গতবছর অগস্টে যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছিল ১ লক্ষ ৬৬ হাজার ১৬১ টি। গত অগস্টে বিক্রি হয়েছে ১ লক্ষ ১০ হাজার ২১৪ টি। গাড়ি শিল্পে মন্দার প্রেক্ষিতে সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি আশ্বাস দিয়েছেন, সরকার এই ক্ষেত্রকে চাঙ্গা করার জন্য সবরকম চেষ্টা করবে। গাড়ির ওপর জিএসটি যাতে কমানো হয়, সেজন্য তিনি অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে কথা বলবেন। ম্যাক্রোটেক ডেভলপারস নামে যে সংস্থাটি ৪০০ কর্মীকে ছাঁটাই করেছে, বাজারে তার দেনা আছে ২৫ হাজার ৬০০ কোটি টাকা। তবে কোম্পানির এক মুখপাত্র বলেছেন, খারাপ পারফরম্যান্সের জন্যই কয়েকজনকে ছাঁটাই করা হয়েছে। ওই কোম্পানির মালিক হলেন মুম্বইয়ে বিজেপির শীর্ষস্থানীয় নেতা মঙ্গল প্রভাত লোধা। বর্তমানে দেশের আর্থিক বিকাশ মাত্র পাঁচ শতাংশে নেমেছে। রিয়েল এস্টেট বাদে আরও বহু ক্ষেত্রেই অনেক কর্মী ছাঁটাই হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

```