Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

রাজ্য ছাড়তে বাধ্য হয়েছে কত মেধা? অমিতকে পাল্টা বিঁধলেন বিজেপির অশোক

দ্য ওয়াল ব্যুরো: মোদী জামানায় দেশত্যাগী শিল্পদ্যোগীদের নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করছিলেন বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)। অমিত মিত্রের বক্তব্যকে কটাক্ষ করে বাংলাত্যাগীদের সংখ্যা প্রকাশ করার দাবি জানিয়ে অর্থমন্ত্রীকে পাল্টা তো

রাজ্য ছাড়তে বাধ্য হয়েছে কত মেধা? অমিতকে পাল্টা বিঁধলেন বিজেপির অশোক

শেষ আপডেট: 23 October 2021 11:45

দ্য ওয়াল ব্যুরো: মোদী জামানায় দেশত্যাগী শিল্পদ্যোগীদের নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করছিলেন বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)। অমিত মিত্রের বক্তব্যকে কটাক্ষ করে বাংলাত্যাগীদের সংখ্যা প্রকাশ করার দাবি জানিয়ে অর্থমন্ত্রীকে পাল্টা তোপ দেগেছেন বালুরঘাটের বিজেপি বিধায়ক (BJP MLA) অশোক লাহিড়ী(Ashok Lahiri)। দিন দুয়েক আগে অমিত মিত্র দাবি করেন, ২০১৪ থেকে ২০২০-র মধ্যে দেশ ছেড়েছেন ৩৫ হাজার ভারতীয় শিল্পদ্যোগী। অমিত মিত্রের টুইটের জবাবে পাল্টা তাঁকে নিশানা করে বালুরঘাটের বিধায়ক গত দশ বছরে বাংলা থেকে যে পরিমাণ বিত্তশালী, ছাত্র, পরিযায়ী শ্রমিক, রোগীরা অন্য রাজ্যে চলে গেছেন তার সংখ্যা প্রকাশ করার আর্জি জানান। শনিবার টুইট করে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী লেখেন, 'দেশ থেকে সৎ বিত্তশালীরা চলে গেলে আমিও উদ্বিগ্ন হব, কিন্তু বেশি উদ্বিগ্ন হচ্ছি শুধু বিত্তবানরা নয়, ছাত্র, পরিযায়ী শ্রমিক রোগীরাও অন্য রাজ্যে চলে যাচ্ছেন।' সেই সংখ্যা প্রকাশের দাবি জানিয়ে তিনি লেখেন, 'গত ১০ বছরে বাংলা থেকে কত বিত্তশালী, ছাত্র, পরিযায়ী শ্রমিক, রোগীরা অন্য রাজ্যে চলে গেছেন তার সংখ্যা প্রকাশ করুন রাজ্যের অর্থমন্ত্রী।' [embed]https://twitter.com/ashoklahiribjp/status/1451835358371475459[/embed] প্রসঙ্গত, দিন কয়েক আগে জল্পনা তুঙ্গে উঠেছিল, তৃণমূলে যাচ্ছেন অশোক লাহিড়ী। তাঁকেই অমিত মিত্রর জায়গায় অর্থমন্ত্রী করা হবে। কারণ স্বাস্থ্যের কারণে অমিত মিত্র দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। জল্পনায় জল ঢেলে দিয়ে অশোক লাহিড়ী জানিয়ে দেন, তাঁর বিজেপি ত্যাগের কোনও সম্ভাবনা নেই। তবে রাজ্য সরকার চাইলে তিনি আর্থিক বিষয়ে পরামর্শ অবশ্যই দেবেন। এদিন যেন সেই পরামর্শই দিয়েছেন অমিত মিত্রর অস্বস্তি বাড়িয়ে দিয়ে। আরও পড়ুনঃ কালোবাজারি রুখতে কড়া প্রশাসন, সল্টলেকের বাজারে হানা ইবির উল্লেখ্য, গত ২১ তারিখ টুইট করে অমিত মিত্র লেখেন, 'মোদী জমানায় ২০১৪-২০২০র মধ্যে অনাবাসী ভারতীয় বা অভিবাসনকারী হিসেবে বড় আর্থিক ক্ষমতাসম্পন্ন ৩৫ হাজার ভারতীয় শিল্পদ্যোগী ভারত ছেড়েছেন। দেশ ছাড়ার নিরিখে ভারত এক নম্বরে।' এরপরই তিনি এর জবাব চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে প্ৰশ্ন ছুঁড়ে দিয়েছিলেন। কাঠগড়ায় তুলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালকে। অমিত মিত্রের নিশানায় যখন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী, সেখানে অমিত মিত্রকেই পাল্টা নিশানা করলেন বিজেপিযবিধায়ক। বাংলার পরিসংখ্যান চেয়ে অমিত মিত্রকেই কাঠগড়ায় তুললেন তিনি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```