Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

সকালে পাঞ্জাবের পুলিশ প্রধানের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, বার্তা সিধুকে

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার সকালে চণ্ডীগড়ে পাঞ্জাব পুলিশের সদর দফতরে 'সারপ্রাইজ চেক' (Surprise check) করতে যান স্বরাষ্ট্রমন্ত্রী সুখজিন্দর সিং রণধাওয়া। সদর দফতরের মধ্যে নিজের ছবি টুইট করেছেন মন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি ইকবাল

সকালে পাঞ্জাবের পুলিশ প্রধানের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, বার্তা সিধুকে

শেষ আপডেট: 1 October 2021 08:00

দ্য ওয়াল ব্যুরো : শুক্রবার সকালে চণ্ডীগড়ে পাঞ্জাব পুলিশের সদর দফতরে 'সারপ্রাইজ চেক' (Surprise check) করতে যান স্বরাষ্ট্রমন্ত্রী সুখজিন্দর সিং রণধাওয়া। সদর দফতরের মধ্যে নিজের ছবি টুইট করেছেন মন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি ইকবাল প্রীত সিং সাহোতা। তাঁকে রাজ্য পুলিশের প্রধান পদে নিয়োগ করেছিলেন নতুন মুখ্যমন্ত্রী পরমজিৎ সিং চান্নি। তাতে অসন্তুষ্ট হয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি নভজ্যোৎ সিং সিধু। একটি সূত্রে খবর, সাহোতাকে শীঘ্র পুলিশ প্রধানের পদ থেকে সরিয়ে দেবেন চান্নি। রণধাওয়াকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে দেওয়ার সময়েও আপত্তি জানিয়েছিলেন সিধু। রণধাওয়া ছিলেন কংগ্রেসে সিধুর প্রতিপক্ষ ক্যাপটেন অমরিন্দর সিং-এর ঘনিষ্ঠ। তাঁর ভাগ্যে কী ঘটবে জানা যায়নি। মঙ্গলবার সিধু পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতির পদে ইস্তফা দেন। কিন্তু বৃহস্পতিবার তাঁর সঙ্গে বৈঠকে বসেন চান্নি। বৈঠকের পরে অনেকেই আন্দাজ করেন, সিধু হয়তো প্রদেশ কংগ্রেস সভাপতির পদ নাও ছাড়তে পারেন। ২০২২ সালে পাঞ্জাবে বিধানসভা ভোট হবে। এদিন সকালে সিধুর ঘনিষ্ঠ এক কংগ্রেস নেতাও বলেন, প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিক সিধুর নেতৃত্বেই সম্ভবত আগামী বছরে ভোটে লড়বে কংগ্রেস। এদিন দুপুরে সিধু টুইট করে বলেন, "মুখ্যমন্ত্রী আমাকে আলোচনার জন্য ডেকেছেন। তাঁর সঙ্গে যে কোনও বিষয় নিয়েই আমি কথা বলতে পারি।" সিধুর উপদেষ্টা মহম্মদ মুস্তাফা বলেন, "শীঘ্রই সব বিতর্কের অবসান হবে।" পরে তিনি বলেন, "সিধু অনেকসময় আবেগের বশে কাজ করেন। কংগ্রেস নেতৃত্ব সেকথা জানে। অমরিন্দর সিং তো দলের নেতাদের গুরুত্বই দেন না। সিধু সেরকম নন।" বৃহস্পতিবার রাতে জানা যায়, সিধু প্রদেশ কংগ্রেস সভাপতির পদে থাকছেন। এর পাশাপাশি পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপটেন অমরিন্দর সিংকেও নিয়ে চলছে জল্পনা। তিনি দিল্লিতে এসে দেখা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। এই খবর শোনার পরে অনেকের ধারণা হয়, বিক্ষুব্ধ অমরিন্দর বিজেপিতে যোগ দিতে পারেন। যদিও বৃহস্পতিবার ক্যাপটেন নিজে বলেছেন, তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন না। তবে কংগ্রেসেও আর থাকবেন না। পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য অমিত শাহের সমালোচনা করেছে কংগ্রেস। পাঞ্জাবে বিধানসভা ভোটের কয়েক মাস বাকি থাকতে তাঁকে সরিয়ে কংগ্রেস হাইকম্যান্ড দলিত চরণজিত চান্নিকে মুখ্যমন্ত্রী করায় ক্ষুব্ধ, অপমানিত বোধ করছেন অমরিন্দর। অমিত শাহের বৈঠকের পর অমরিন্দর ট্যুইট করেন, তাঁরা দীর্ঘদিন ধরে চলা কৃষক আন্দোলন নিয়ে আলোচনা করেছেন। তাঁকে নয়া কৃষি আইন বাতিল, ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করে সমস্যা সমাধানের আবেদন করেছেন।

```