Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

জিডিপি কমছে, শীঘ্রই সুদের হারও কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক

দ্য ওয়াল ব্যুরো : নতুন আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকেই মোট জাতীয় উৎপাদন বিকাশের হার মাত্র পাঁচ শতাংশ। ব্রোকিং হাউস কোটাক ইকুইটিস মঙ্গলবার বলেছে, ২০১৯-২০ সালের আর্থিক বছরে জিডিপির বিকাশের হার ৫.৮ শতাংশ ছাড়াবে না। আগামী অক্টোবর মাসে রিজার্ভ ব্

জিডিপি কমছে, শীঘ্রই সুদের হারও কমাতে পারে রিজার্ভ ব্যাঙ্ক

শেষ আপডেট: 3 September 2019 10:44

দ্য ওয়াল ব্যুরো : নতুন আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকেই মোট জাতীয় উৎপাদন বিকাশের হার মাত্র পাঁচ শতাংশ। ব্রোকিং হাউস কোটাক ইকুইটিস মঙ্গলবার বলেছে, ২০১৯-২০ সালের আর্থিক বছরে জিডিপির বিকাশের হার ৫.৮ শতাংশ ছাড়াবে না। আগামী অক্টোবর মাসে রিজার্ভ ব্যাঙ্কও রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট কমাতে পারে। কোটাক জানিয়েচ্ছে, নতুন আর্থিক বছরের শুরুতে মোট জাতীয় উৎপাদন বৃদ্ধির ছবিটি বিশেষ আশাব্যঞ্জক নয়। এর ফলে সামান্য মুদ্রাস্ফীতিও হতে পারে। রিজার্ভ ব্যাঙ্কে মনিটারি পলিসি কমিটি চলতি আর্থিক বছরে সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট কমাতে পারে। তার মধ্যে কেবল অক্টোবরেই হয়তো কমাবে ৪০ বেসিস পয়েন্ট। এর আগে অগস্ট মাসে রিজার্ভ ব্যাঙ্কে মনিটারি পলিসি কমিটি রেপো রেট ৩৫ বেসিস পয়েন্ট কমিয়ে দেয়। অর্থনীতির বিকাশে সাহায্য করার জন্যই সুদের হার কমানো হয়েছিল। নতুন আর্থিক বছরতের শুরুতে ধরা হয়েছিল, জিডিপির বৃদ্ধি হবে ৬.৩ শতাংশ। কিন্তু প্রথম ত্রৈমাসিকে বিকাশের যে হার দেখা গিয়েছে, তাতে পুরো আর্থিক বছরে বিকাশ ছয় শতাংশে পৌঁছবে কিনা তা নিয়ে অনেকের সন্দেহ আছে। কোটাক জানিয়েছে, নতুন আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে জিডিপি-র বৃদ্ধির হার মাত্র পাঁচ শতাংশে নেমে এসেছে। বাজারে বিভিন্ন পণ্যের চাহিদা কমেছে। নতুন করে বিনিয়োগও তেমন হয়নি। তবে সরকার যেভাবে রিজার্ভ ব্যাঙ্ক থেকে ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকা পেয়েছে, তাতে আশার আলো দেখছে কোটাক। তাদের ধারণা এর ফলে সরকারের ব্যয় বৃদ্ধি পাবে। তার ফলে ঘুরে দাঁড়াবে বাজার। গত কয়েকমাসে অর্থনৈতিক মন্দার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ম্যানুফ্যাকচারিং সেক্টরে। আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ওই সেক্টরে বিকাশ কমেছে ০.৬ শতাংশ। নির্মাণ ক্ষেত্রেও বিকাশ কমেছে। গত আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে নির্মাণ ক্ষেত্রে বিকাশের হার ছিল ৭.১ শতাংশ। কিন্তু সরকারি ব্যয় কমে যাওয়ার ফলে চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে নির্মাণ ক্ষেত্রে বিকাশ হয়েছে মাত্র ৫.৭ শতাংশ হারে। বিভিন্ন পরিষেবা ও রিয়েল এস্টেট ক্ষেত্রেও বিকাশের হার কমে হয়েছে ৫.৯ শতাংশ।

```