Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আরিয়ানের মামলায় তদন্তকারী অফিসারের ওপরে গোপন নজর? বাড়ানো হল নিরাপত্তা

দ্য ওয়াল ব্যুরো : সুপারস্টার শাহরুখ খানের (Shahrukh Khan) পুত্র আরিয়ানের মামলায় যিনি তদন্ত করছেন, সেই সমীর ওয়াংখেড়েকে নাকি অনুসরণ করছিলেন মুম্বই পুলিশের দুই কর্মী। নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর অফিসার সমীর সম্প্রতি মহারাষ্ট্র পুলিশের ডিরেক্টর

আরিয়ানের মামলায় তদন্তকারী অফিসারের ওপরে গোপন নজর? বাড়ানো হল নিরাপত্তা

শেষ আপডেট: 15 October 2021 09:32

দ্য ওয়াল ব্যুরো : সুপারস্টার শাহরুখ খানের (Shahrukh Khan) পুত্র আরিয়ানের মামলায় যিনি তদন্ত করছেন, সেই সমীর ওয়াংখেড়েকে নাকি অনুসরণ করছিলেন মুম্বই পুলিশের দুই কর্মী। নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর অফিসার সমীর সম্প্রতি মহারাষ্ট্র পুলিশের ডিরেক্টর জেনারেল সঞ্জয় পাণ্ডের সঙ্গে দেখা করেন। ডিজির কাছে তিনি অনুরোধ জানান, তাঁর নিরাপত্তা যেন আরও বাড়ানো হয়। সেইমতো এনসিবি-র জোনাল ডিরেক্টর সমীরের জন্য আরও কয়েকজন সশস্ত্র দেহরক্ষী নিয়োগ করা হয়েছে। তিনি যে গাড়িতে চলাফেরা করতেন, তাও বদলানো হয়েছে। সমীরের অভিযোগ, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাঁর গতিবিধির ওপরে নজর রাখছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের কমিশনার হেমন্ত নাগরালে এই অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন। নাগরালে বলেন, এসম্পর্কে তাঁর কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। তিনি এক অ্যাডিশনাল কমিশনারকে তদন্তের দায়িত্ব দিয়েছেন। গত ৩ অক্টোবর মুম্বইয়ের বিলাসবহুল রেভ পার্টি থেকে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। মাদক মামলায় তার হাতে হাতকড়া পরিয়েছিল এনসিবি। জেরার মুখে শাহরুখ পুত্র স্বীকার করে নিয়েছিলেন তিনি মাদক নিয়েছেন। এনসিবি দাবি করেছে, আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যুক্ত আরিয়ান ও তাঁর সঙ্গীরা। এক সপ্তাহ হয়ে গেলে আরিয়ান হাজতবাস করছেন। বারবার আদালতে খারিজ হয়ে গেছে তাঁর জামিনের আবেদন। আগামী ২০ অক্টোবর পর্যন্ত আর্থার রোড জেলই ঠিকানা আরিয়ানের। একসময় শোনা যায়, মন্নতের বিলাসিতায় বড় হয়ে ওঠা আরিয়ান মুখেই তুলতে পারছেন না জেলের খাবার। তিনি খাচ্ছেন শুধু জেলের ক্যান্টিনের বিস্কুট আর জল। মন্নত থেকে খাবার এসেছিল একদিন তাঁর জন্য, কিন্তু জেলের নিয়ম অনুযায়ী তা আরিয়ানের কাছে পৌঁছতে দেওয়া হয়নি। লোক খাবার হাতেই ফিরে গিয়েছিল। শুক্রবার জানা গেল, বাড়ি থেকে তাঁর জন্য পাঠানো হয়েছে সাড়ে চার হাজার টাকা। ওই টাকায় আরিয়ান মুম্বইয়ে আর্থার রোড জেলের ক্যানটিন থেকে খাবার কিনতে পারবেন। কোনও বন্দিকে বাড়ি থেকে সর্বাধিক সাড়ে চার হাজার টাকা পাঠানো যায়। ইতিমধ্যে ভিডিও কলে ১০ মিনিট বাড়ির লোকজনের সঙ্গে কথাও বলেছেন আরিয়ান। এর আগে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, বন্দিরা সপ্তাহে দু'বার ভিডিও কলে বাড়ির লোকের সঙ্গে ১০ মিনিট করে কথা বলতে পারবেন। কোভিড পরিস্থিতির জন্য ওই নির্দেশ দেওয়া হয়। আরিয়ান অবশ্য এক সপ্তাহে মাত্র একবারই ভিডিও কলে কথা বলেছেন। জেলের সুপারনটেনডেন্ট নীতিন ওয়েচাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আদালত যদি কোনও নির্দেশ না দেয়, তাহলে শাহরুখ-পুত্রকে বাইরের খাবার দেওয়া হবে না। তাঁকে জেলের খাবারই দেওয়া হবে।

```