Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মোদীকে ফের নিশানা কেজরিওয়ালের, প্রধানমন্ত্রীর ডিগ্রি নিয়ে কটাক্ষে অবিচল

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ডিগ্রি সংক্রান্ত তথ্য ফাঁস করা যাবে না, গুজরাত হাইকোর্টের এই রায় নিয়ে ফের বিতর্ক উসকে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে

মোদীকে ফের নিশানা কেজরিওয়ালের, প্রধানমন্ত্রীর ডিগ্রি নিয়ে কটাক্ষে অবিচল

শেষ আপডেট: 1 April 2023 10:30

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ডিগ্রি সংক্রান্ত তথ্য ফাঁস করা যাবে না, গুজরাত হাইকোর্টের এই রায় নিয়ে ফের বিতর্ক উসকে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকেও ফের নিশানা (targets) করেছেন আম আদমি পার্টির সুপ্রিমো।

শুক্রবার গুজরাত হাইকোর্টের একটি সিঙ্গল বেঞ্চের বিচারপতি প্রধানমন্ত্রীর ডিগ্রি সংক্রান্ত মামলায় বলেছেন, প্রধানমন্ত্রী হতে যেহেতু কোনও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার কথা বলা নেই তাই ডিগ্রি সংক্রান্ত তথ্যপ্রকাশ করতে বাধ্য নয় বিশ্ববিদ্যালয় এবং প্রধানমন্ত্রীর অফিস। ওই মামলার অন্যতম পিটিশনার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে আদালত ২৫ হাজার টাকা জরিমানা করেছে প্রধানমন্ত্রীর ডিগ্রি প্রকাশে চাপ সৃষ্টি করায়। আদালতের বক্তব্য, প্রধানমন্ত্রীর যোগ্যতা সংক্রান্ত তথ্য প্রধানমন্ত্রীর দফতরের ওয়েবসাইট, নির্বাচন কমিশনে পেশ করা হলফনামাতেই আছে।

আদালতের রায় নিয়ে শনিবার কেজরিওয়াল বলেন, এই রায়ে সকলেই বিস্মিত। এটা কেমন কথা যে প্রধানমন্ত্রীর ডিগ্রির প্রমাণ চাওয়া যাবে না। আইনের চোখে সকলেই সমান।

এই কথা বলার পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী ফের প্রধানমন্ত্রীর যোগ্যতা নিয়ে কৌশলে প্রশ্ন তোলেন, কটাক্ষ করেন। বলেন, প্রধানমন্ত্রী যদি শিক্ষিত না হন তাহলে দেশের বড় ক্ষতি হয়ে যেতে পারে। অফিসারেরা এসে তাঁকে যা খুশি বলে ফাইলে সই করিয়ে নিয়ে যেতে পারেন। আরও বলেন, আমার ধারণা, বিমুদ্রাকরণের ক্ষেত্রে সেটাই হয়েছে। কারণ, শিক্ষিত প্রধানমন্ত্রীর পক্ষে ডিমনিটাইজেশনের মতো সিদ্ধান্ত নেওয়ার কথা নয়।

প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে কেজরিওয়ালের প্রশ্নবাণ নতুন নয়। গত কয়েকদিন ধরেই আম আদমি পার্টি এ নিয়ে কটাক্ষ, বিদ্রুপ করেই চলেছে। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকেও নিশানা করেছিল আপ। আপের নয়া প্রচারের স্লোগান হল, ‘দেশের একজন শিক্ষিত প্রধানমন্ত্রী প্রয়োজন।’ কারও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে মোদী শিক্ষিত নন বোঝাতেই এমন স্লোগান আপের।

হাওড়া ছন্দে ফিরছে, বললেন রাজ্যপাল, আকাশে ড্রোন উড়িয়ে চলছে নজরদারি


```