
অর্পিতা মুখোপাধ্যায়
শেষ আপডেট: 25 November 2024 17:46
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষা দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন। ইডির বিশেষ আদালতে জামিন পেলেও কলকাতার বাইরে যেতে পারবেন না তিনি। প্যারোলে থাকাকালীনই ৫ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর অর্পিতার।
ব্যাঙ্কশ্যাল কোর্টের তরফে বলা হয়েছে, অর্পিতাকে পাসপোর্ট জমা রাখতে হবে। কলকাতা পুলিশের জুরিসডিকিশানের বাইরেও বেরোতে পারবেন না তিনি।
মায়ের মৃত্যুর কারণে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া পার্থ ঘনিষ্ঠ অর্পিতাকে পাঁচ দিনের জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছিল।
নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে পার্থ-অর্পিতার বিরুদ্ধে তদন্ত করছে আরও এক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। দু’জনের বিরুদ্ধে মামলা এখনও আদালতে বিচারাধীন।
২০২২ সালের জুলাই মাসে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে একযোগে তল্লাশি চালিয়েছিল ইডি। অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে বাজেয়াপ্ত হয়েছিল নগদ ২১ কোটি টাকা।
প্রায় একই পরিমাণ গয়না উদ্ধার হয়েছিল তাঁর বেলঘরিয়ার বাড়ি থেকে। সেই সঙ্গে প্রচুর সোনাদানা গয়না বাজেয়াপ্ত করেছিল ইডি। বাংলায় কোনও দুর্নীতির তদন্ত একসঙ্গে এতটাকা বাজেয়াপ্ত হওয়ার ঘটনা এখনও পর্যন্ত বেনজির।