Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

প্রত্যাঘাতের সাফল্য উদযাপন করতে, কবিতা টুইট করল ভারতীয় সেনা

দ্য ওয়াল ব্যুরো: প্রতিশোধের আগুন জ্বলছিলই। ১২ দিন অপেক্ষার পরে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে ঢুকে জইশ ঘাঁটি নিশ্চিহ্ন করে ভারতীয় বায়ুসেনা যে সাফল্য নিয়ে এল, তাতে উচ্ছ্বসিত দেশবাসী। উচ্ছ্বাস যে সেনাবাহিনীর মধ্যেও কম নয়, তা বোঝা গেল সেনাবাহিন

প্রত্যাঘাতের সাফল্য উদযাপন করতে, কবিতা টুইট করল ভারতীয় সেনা

শেষ আপডেট: 26 February 2019 10:49

দ্য ওয়াল ব্যুরো: প্রতিশোধের আগুন জ্বলছিলই। ১২ দিন অপেক্ষার পরে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে ঢুকে জইশ ঘাঁটি নিশ্চিহ্ন করে ভারতীয় বায়ুসেনা যে সাফল্য নিয়ে এল, তাতে উচ্ছ্বসিত দেশবাসী। উচ্ছ্বাস যে সেনাবাহিনীর মধ্যেও কম নয়, তা বোঝা গেল সেনাবাহিনীর অ্যডিশনাল ডিরেক্টর জেনারেল, পাবলিক ইনফরমেশনের টুইটে। কবি রামধারী সিংয়ের 'দিনকর' কবিতাটি টুইট করা হয়। মঙ্গলবার সেই কবিতা টুইট করে সেনা জানায়, শত্রুর সামনে বিনম্র হলে সে তোমাকে কাপুরুষ মনে করবে, যে ভাবে কৌরবরা পাণ্ডবদের সঙ্গে ব্যবহার করেছিল৷ টুইট করা কবিতাটি হল: ক্ষমাশীল হো রিপু-সমক্ষ তুম হুয়ে বিনীত জিতনা হী, দুষ্ট কৌরবোঁ নে তুমকো কায়ার সমঝা উতনা হী। সচ পুছো, তো সর মেঁ হী বসতী হ্যায় দীপ্তি বিনয় কী, সন্ধি-বচন সম্পূজ্য উসী কা জিসমেঁ শক্তি বিজয় কী। এই কবিতার সঙ্গে দু'টি হ্যাশট্যাগ দেওয়া হয়েছে, #IndianArmy এবং #AlwaysReady। দেওয়া হয়েছে একটি ছবিও। দেখুন সেই টুইট।   https://twitter.com/adgpi/status/1100243307194658816 কবিতাটির বাংলায় মর্মার্থ দাঁড়ায়— ‘‘শত্রুর প্রতি ক্ষমাশীল ও বিনয়ী হলে শত্রু তোমাকে দুর্বল ভাববে। ঠিক যেমনটা কৌরবরা করেছিল পাণ্ডবদের ক্ষমাশীলতার প্রতি। শান্তির প্রস্তাব তখনই সফল হবে, যখন তুমি শক্তিশালী রূপে জয়ের পরিস্থিতিতে থাকবে।’’ এই কবিতা পোস্টের মাধ্যমে ভারতকে পাণ্ডব ও পাকিস্তানকে কৌরব হিসাবে দেখানো হয়েছে। ভারতের ক্ষমাশীলতাকে পাকিস্তানের দু্র্বলতা ভাবা যে ভুল সে ব্যাপারেও ইঙ্গিত রয়েছে।
পাক অধিকৃত কাশ্মীরে বিমান হামলার মাধ্যমে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পর করা হয়েছে এই টুইট। টুইট করার কয়েক ঘণ্টার মধ্যেই প্রচুর মানুষ লাইক ও রি-টুইট করেছেন। এই কবিতা সেনাবাহিনীর মনোবলকে আরও দৃঢ় করবে বলেই মনে করছেন সকলে। মঙ্গলবার ভোরে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে বিমান হামলার মাধ্যমে জঙ্গিদের একাধিক লঞ্চপ্যাড ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনা। ১২টি  মিরাজ-২০০০ বিমানের হঠাৎ হানায় কমপক্ষে সাড়ে তিনশো জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে।

```