Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সীমান্তে অস্ত্র কারবার! বসিরহাটে উদ্ধার বিপুল পরিমাণ কার্তুজ ও গুলি, পুলিশের জালে ২

এই অস্ত্র কারবারের পিছনে আর কে বা কারা রয়েছে, সীমান্তের ওপারে কোনও যোগ আছে কি না এক সঙ্গে তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। 

সীমান্তে অস্ত্র কারবার! বসিরহাটে উদ্ধার বিপুল পরিমাণ কার্তুজ ও গুলি, পুলিশের জালে ২

শেষ আপডেট: 29 April 2025 13:22

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলিতে অব্যাহত বেআইনি অস্ত্র কারবার। সোমবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার বসিরহাট থেকে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাজা কার্তুজ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই অস্ত্র কারবারিকে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে দু'টি সেমি-অটোমেটিক পিস্তল ও মোট ২৫২ রাউন্ড কার্তুজ। 

এসটিএফ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম দীপ্তজিৎ সেন (২৯) ও কাজল মুখোপাধ্যায় (৪০)। দু'জনেই বসিরহাট থানার ছোট জিরাকপুর এলাকার বাসিন্দা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার রাতেই অভিযান চালানো হয় সিশোনা দাসপাড়ায়। প্রথমে দীপ্তজিতের বাড়িতে হানা দেয় একটি দল। সেখানে দীপ্তজিত নিজে উপস্থিত থেকে লুকোনো অস্ত্র ও কার্তুজের সন্ধান দেয়। উদ্ধার হয় একটি পিস্তল ও বিপুল পরিমাণ গুলি।

পরে দ্বিতীয় অভিযানে দীপ্তজিতের বাড়ির কাছেই কাজল মুখোপাধ্যায়ের বাড়ি থেকে আরও একটি পিস্তল ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় ধৃতরা অস্ত্র কারবারের কথা স্বীকার করে নেয়। জানা যায়, তারা দীর্ঘদিন ধরে বেআইনি অস্ত্র ব্যবসার সঙ্গে যুক্ত ছিল এবং নিজের বাড়ি থেকেই এই কারবার চালাত। 

এই অস্ত্র কারবারের পিছনে আর কে বা কারা রয়েছে, সীমান্তের ওপারে কোনও যোগ আছে কি না এক সঙ্গে তাও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। 

এসটিএফ সূত্রে আরও জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে বসিরহাট থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার অর্থাৎ আজ তাদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে এবং এসটিএফ হেফাজতে নেওয়ার আবেদন জানাবে তা তদন্তে গতি আনা যায়।


```