Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

মেসির দেশ মশার সঙ্গে লড়ছে, নির্বীজ করতে পরমাণু শক্তির ব্যবহার আর্জেন্টিনায়

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক বছর ধরেই ভয়াবহ ডেঙ্গি সংক্রমণের শিকার মেসির দেশ আর্জেন্টিনা (Argentina battles major dengue outbreak)। মশা মারতে কতরকম না পদক্ষেপ করা হয়েছে সে দেশের সরকারের তরফে। এবার মশাদের বংশ নির্বীজ করতে পরমাণু শক্তি (atomic r

মেসির দেশ মশার সঙ্গে লড়ছে, নির্বীজ করতে পরমাণু শক্তির ব্যবহার আর্জেন্টিনায়

শেষ আপডেট: 18 April 2023 14:17

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক বছর ধরেই ভয়াবহ ডেঙ্গি সংক্রমণের শিকার মেসির দেশ আর্জেন্টিনা (Argentina battles major dengue outbreak)। মশা মারতে কতরকম না পদক্ষেপ করা হয়েছে সে দেশের সরকারের তরফে। এবার মশাদের বংশ নির্বীজ করতে পরমাণু শক্তি (atomic radiation) ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকার এই দেশটিতে এবছর ৪১ হাজার মানুষ ডেঙ্গি এবং অন্যান্য মশাঘটিত সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এর আগে ২০২০ সালে এবং তারও আগে ২০১৬ সালেও ডেঙ্গি প্রবল পরিমাণে ছড়িয়েছিল সে দেশে। আর্জেন্টিনার জাতীয় পরমাণু শক্তি কমিশনের বায়োলজিস্ট মেরিয়ানেলা গার্সিয়া বলেন, 'আমাদের দেশে তথা গোটা বিশ্বে যেভাবে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তিত হচ্ছে, যেভাবে উষ্ণতা বাড়ছে, তাতে আরও বেশি করে বংশবিস্তার করছে মশারা, আরও ছড়াচ্ছে সংক্রমণ।'

২০১৬ সালের ভয়ানক সংক্রমণের পর থেকেই আর্জেন্টিনায় মশা মারতে কামান দাগার অর্থাৎ পরমাণু শক্তি ব্যবহারের পরীক্ষানিরীক্ষা শুরু হয়। পরীক্ষা সফল হওয়ার পরে সম্প্রকি প্রতি সপ্তাহে ১০ হাজার করে এডিস মশাকে নির্বীজ করার কাজ শুরু করেছে তারা। এই সংখ্যা বাড়িয়ে ৫০ হাজার পর্যন্ত করা হবে বলে জানানো হয়েছে। নির্বীজ করা এই মশাগুলিকে নভেম্বর মাসে ছাড়া হবে বলে জানানো হয়েছে গবেষকদের তরফে।

গার্সিয়া বলেন, 'আয়নাইজ এনার্জি ব্যবহার করে পুরুষ মশাদের নির্বীজ করা হচ্ছে। এর পরে তাদের মাঠেঘাটে ছেড়ে দেখা হচ্ছে, স্ত্রী-মশাদের সঙ্গে মিলনের পরে তারা ডিম পারছে কিনা। এখনও পর্যন্ত ছোট স্কেলে এই পরীক্ষা করে আমরা সফল। নভেম্বর থেকে সত্যিকারের ছাড়া হবে মশাগুলিকে। আমরা আশা করছি, এভাবেই এই প্রজাতির মশাগুলিকে আমরা নির্বংশ করতে পারব।'

আর্জেন্টিনার এডিস মশার কারণে ডেঙ্গি সে দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। ঘরে ঘরে জ্বর, মাথাব্যথা, বমি, ক্লান্তিতে ভুগছেন মানুষ। পরমাণু শক্তির ব্যাপক প্রয়োগে মশাদের নির্বীজকরণ গতি পেলে, আসন্ন কয়েক বছরে এই সমস্যা থেকে মুক্তি মিলতে পারে বলেই আশা করছে সরকার।

বিলকিস-ধর্ষকদের মুক্তি নিয়ে গুজরাত সরকারকে তুলোধনা সুপ্রিম কোর্টের, প্রশ্ন মোদী সরকারকেও


```