Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

৬০ লক্ষ টাকা খরচ করেও কাজল আগরওয়ালের দেখা পেলেন না ভক্ত, কিন্তু কেন?

দ্য ওয়াল ব্যুরো: ‘মস্ত’ সিনেমার কথা মনে আছে? যেখানে জনপ্রিয় নায়িকা ‘মালিকা’ ওরফে উর্মিলা মাতন্ডকরের সঙ্গে দেখা করতে বাড়িঘর ছেড়ে মুম্বই ছুটে গিয়েছিল ‘কিট্টু’ ওরফে আফতাব শিবদাসানি। পছন্দের স্টারের মুখটুকু দেখতে ফ্যানেদের উত্তেজনা কিছু কম নয়

৬০ লক্ষ টাকা খরচ করেও কাজল আগরওয়ালের দেখা পেলেন না ভক্ত, কিন্তু কেন?

শেষ আপডেট: 1 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ‘মস্ত’ সিনেমার কথা মনে আছে? যেখানে জনপ্রিয় নায়িকা ‘মালিকা’ ওরফে উর্মিলা মাতন্ডকরের সঙ্গে দেখা করতে বাড়িঘর ছেড়ে মুম্বই ছুটে গিয়েছিল ‘কিট্টু’ ওরফে আফতাব শিবদাসানি। পছন্দের স্টারের মুখটুকু দেখতে ফ্যানেদের উত্তেজনা কিছু কম নয়, আর ছোঁয়া পেলে তো কথাই নেই।  এমনই এক পছন্দের নায়িকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রায় ৬০ লক্ষ টাকা খরচ করে থুড়ি খুইয়ে বসেছেন এক ‘ডাই হার্ড’ ফ্যান। কী ভাবে হলো এমন? সেই ভক্তের বয়ান শুনের তাজ্জব পুলিশ। দক্ষিণী সুপারস্টার কাজল আগরওয়ালের যাকে বলে অন্ধ-ভক্ত এক যুবক। রামানাথপুরমের বাসিন্দা। কাজলের সঙ্গে দেখা করবেন বলে তাঁর চেষ্টার ত্রুটি ছিল না। ফিল্ম স্টুডিয়োর বাইরে তাঁর আনাগোনা তো ছিলই, এমনকি চিত্র পরিচালকদের সহকারী থেকে স্টুডিয়োর কর্মচারী— যখন যাকে বাগে পেতেন, তাকেই ধরে বসতেন। উদ্দেশ্য একটাই নায়িকা কাজলের সঙ্গে মুখোমুখি দেখা আর সামান্য কথাবার্তা বলা। এই করতে গিয়েই ঠগবাজদের পাল্লায় পড়ে যান ওই যুবক। পুলিশ জানিয়েছে, যুবকের আবদার মেটানোর দায়িত্ব নেয় একটা চক্র। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ওয়েবপেজ দেখিয়ে যুবকের আকর্ষণ আরও বাড়িয়ে দেয়। এর পর শুরু হয় টাকা আদায়ের পালা। যুবকের অভিযোগ, প্রথম দফায় ৫০ হাজার টাকা চেয়ে বসে ওই দলের লোকজন। আর্থিক অবস্থা স্বচ্ছল হওয়ায় সেই টাকা দিতে তিনি বেশি দ্বিধা করেননি। সমস্যাটা শুরু হয় এর পর থেকেই। টাকা দিয়েও নায়িকার সঙ্গে দেখা করতে না পেরে মরিয়া হয়ে ওঠেন যুবক। এই সুযোগেই শুরু হয় ব্ল্যাকমেলিং। অতএব আরও টাকা। লিখিত অভিযোগে যুবক জানিয়েছেন, তিন দফায় মোট ৬০ লক্ষ টাকা দিয়েছেন তিনি। কাজল আগরওয়াল শুধু দক্ষিণী সিনেমা নয়, বলিউডেরও পরিচিত মুখ। ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা প্রায় এক কোটি। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও তামিল ও তেলুগু ছবিতে নিজের আসন পাকা করে ফেলেছেন ইতিমধ্যেই। সিংঘম এবং স্পেশাল ২৬-এর মতো হিট বলিউড ফিল্মে তাঁকে দেখা গিয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, যুবকের অভিযোগ ও বয়ানের ভিত্তিতে জানা গেছে এই চক্রের সঙ্গে জড়িত ছিলেন পরিচালক সারাভানাকুমার। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এই চক্রে একজন নয় একাধিক ব্যক্তি জড়িত। তাদের খোঁজ চলছে।

```