Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

এপ্রিল ফুল দিবসের জন্ম কোথায়, কীভাবে, কেন বোকা বানানোর দিন পালিত হয়!

 এর ইতিহাস নিয়ে অনেক কাহিনি প্রচলিত আছে। এক-এক দেশে এক-একরকম সংস্কৃতির সঙ্গে যোগ রয়েছে এইসব গল্পগাছার।

এপ্রিল ফুল দিবসের জন্ম কোথায়, কীভাবে, কেন বোকা বানানোর দিন পালিত হয়!

এপ্রিল ফুল'স ডে ২০২৪ । প্রতীকী চিত্র

শেষ আপডেট: 1 April 2024 14:16

দ্য ওয়াল ব্যুরো: এখন অতিবাস্তবের দৈনন্দিন লড়াইয়ের সময় এপ্রিল ফুল করার মাধুর্য কমে এলেও এক-দুদশক আগেও এপ্রিল মাসের প্রথম দিনটা (১ এপ্রিল) আনন্দ, মজা, হাসিঠাট্টার মধ্য দিয়ে পালিত হতো এপ্রিল ফুল বলে। নিতান্তই নির্মল আনন্দ উপভোগ করতে দিনটি নিয়ে মশকরার মধ্য দিয়ে কেটে যেত। শুধু এদেশে নয়, এইদিনটি পালিত হয় গোটা বিশ্বেই। কারণ এই বোকা বানানোর দিবসটির জন্মই বিদেশে।

 এর ইতিহাস নিয়ে অনেক কাহিনি প্রচলিত আছে। এক-এক দেশে এক-একরকম সংস্কৃতির সঙ্গে যোগ রয়েছে এইসব গল্পগাছার। যেমন,

 ক্যালেন্ডার বদল: ১৫৬৪ সালে ফ্রান্স দেশের ক্যালেন্ডার বদল করে। এর আগে বছর শুরু হতো মার্চের শেষ থেকে। কিন্তু ওই বছর সেটি বদলে নতুন বছর শুরু করা হয় ১ জানুয়ারি থেকে। এই পরিবর্তন অনেকেই মেনে নিতে পারেননি। তাঁরা ২৫ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত নতুন বছরের সূচনা পালন করতে থাকেন। যাঁরা পরিবর্তনটি মেনে নেন, তাঁদের বোকাও বানাতে থাকেন। তাঁদের পিঠে কাগজের তৈরি মাছ লাগিয়ে দেওয়া হয়। নতুন ক্যালেন্ডারের পক্ষে যাঁরা, তাঁদের ডাকা হত এপ্রিল ফিশ বলে। সেই থেকেই দিনটির প্রচলন হয়।

 রোমান কাহিনি: রোমান দার্শনিক প্লুটো যখন তাঁর স্ত্রী পারসিফনকে অপহরণ করে আনেন, তখন পারসিফনের মা সেরিস মেয়েকে খোঁজার অনেক চেষ্টা করেন। কিন্তু পান না। মেয়ে তখন মাটির নীচে। কিন্তু তাঁর মা ‘বোকার মতো’ মাটির উপরে খুঁজতে থাকেন। সেই ‘বোকামি’র কথা ভেবেই নাকি রোমানরা এই দিনটিতে বোকামি দিবস পালন করত।

বিলাতি লোককথা: ব্রিটিশ লোককথা বলে, নটিংহ্যামশায়ারের ‘গথাম’ শহর নাকি ছিল বোকাদের শহর। ত্রয়োদশ শতকে নিয়ম ছিল, সে দেশের রাজা যেখানে যেখানে পা রাখবেন, তা হয়ে যাবে রাষ্ট্রের সম্পত্তি। যখন গথামবাসীরা শুনলেন, রাজা আসছেন, তাঁরা নাকি বললেন, ঢুকতে দেবেন না। রাজা সৈন্য পাঠালেন। সৈন্য এসে দেখল সারা শহরে ভয়াবহ কাণ্ড! সবাই বোকার মতো কাজ করছে। তারা ফিরে গিয়ে রাজাকে জানাল। রাজা বললেন, এমন বোকাদের শাস্তি দেওয়া যায় না। তাই তিনি মাফ করে দিলেন। গথাম স্বাধীন থাকল। সেই থেকে দিনটি ‘বোকা দিবস’।

 জার্মানে বলে: ১৫৩০ সালের ১ এপ্রিল, জার্মানির অগসবার্গ শহরে একটি আলোচনাসভা বসার কথা ছিল। আলোচনার ফলের কথা ভেবে অনেকে বিপুল টাকা বাজি ধরেন। কিন্তু শেষ পর্যন্ত ওই সভা বসেই না। বহু মানুষের টাকা গচ্চা যায়। এই বোকামি থেকেই দিবসটির শুরু।

 নেদারল্যান্ডসের কাহিনি: ১৫৭২ সালের ১ এপ্রিল। এদিন নেদারল্যান্ডসের ডেন ব্রিয়েল শহরটি স্প্যানিশ শাসন থেকে মুক্ত হয়। এই দিন বিদ্রোহীরা স্পেনের শাসকদের বোকা বানিয়ে ছাড়ে। তারপর থেকেই নাকি দিবসটি পালন করা হয়।

 অনেকে বলে থাকেন,  ল্যাটিন শব্দ ‘হিলরা’ থেকে এই এপ্রিল ফুলের ভাবনা এসেছে। এই শব্দের অর্থ হল হাসি-ঠাট্টা। আর তা থেকেই এই এপ্রিল ফুলের দিন হাসি আনন্দে মেতে থাকার ভাবনা এসেছে। জিওফ্রে চসারের ‘দ্য ক্যান্টারবারি টেলস’-এ ৩২ মার্চ বা ১ এপ্রিলের উল্লেখ রয়েছে। এতক্ষণ আপনারা যা পড়লেন, তার বিশেষ কোনও ঐতিহাসিক ভিত্তি নেই কিন্তু। বেশিরভাগটাই অনুমান নির্ভর এবং লোকশ্রুতি। ফলে পুরোটা পড়ার পর মনে হতেই পারে আমিও কি 'ফুল' হলাম!


```