Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

পুলিশকে পুলিশের মার, প্রতিবাদে পথে নেমে গ্রেফতার এপিডিআর কর্মীরা

দ্য ওয়াল ব্যুরো: পুলিশকর্মীর ওপর পুলিশকর্মীরই নির্মম অত্যাচারের ঘটনা নাড়া দিয়েছিল। গত ৬ অগাস্ট সোনারপুরে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে রঞ্জিত শূরের নেতৃত্বে রাস্তায় নামে মানবাধিকার সংগঠন এপিডিআর (APDR)। অভিযোগ, যথাযথ অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ

পুলিশকে পুলিশের মার, প্রতিবাদে পথে নেমে গ্রেফতার এপিডিআর কর্মীরা

শেষ আপডেট: 28 September 2021 09:28

দ্য ওয়াল ব্যুরো: পুলিশকর্মীর ওপর পুলিশকর্মীরই নির্মম অত্যাচারের ঘটনা নাড়া দিয়েছিল। গত ৬ অগাস্ট সোনারপুরে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে রঞ্জিত শূরের নেতৃত্বে রাস্তায় নামে মানবাধিকার সংগঠন এপিডিআর (APDR)। অভিযোগ, যথাযথ অনুমতি থাকা সত্ত্বেও পুলিশ তাঁদের প্রতিবাদে বাঁধা দেয় এবং জমায়েত হওয়া প্রতিবাদীদের অনেককেই গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, গত ৬ অগাস্ট দক্ষিণ ২৪ পরগণার সোনারপুর থানার একদল পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ারা, পুলিশকর্মী সুরাফ হোসেন ও তাঁর স্ত্রী তানিয়া পারভিনের ওপর অত্যাচার করার অভিযোগ ওঠে। ইতিমধ্যেই সেই নিয়ে বিক্ষিপ্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন সংগঠন এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামে। আরও পড়ুনঃ ভাঙা শুরু উত্তরের মিত্রার, মাথা তুলবে মাল্টিপ্লেক্স, শপিং মল সেই ইস্যুতেই মঙ্গলবার হাজরা মোড়ে প্রতিবাদে নামে এপিডিআর নামে এক মানবাধিকার সংগঠন। কিন্তু সেই প্রতিবাদ মঞ্চেও পুলিশের বাঁধা আসে বলে অভিযোগ। এমনকি তাঁদের গ্রেফতারও করা হয়েছে বলে খবর। সংগঠনের সদস্য রঞ্জিত শূরের কথায়, "আজকের আমাদের এই প্রতিবাদ সভা নিয়ে পুলিশের যাবতীয় অনুমতি নেওয়া ছিল। কিন্তু পরবর্তীতে পুলিশ এসে তাঁদের বাধা দেয়। কিন্তু সেই বাধার প্রতিবাদ করায় আমাদের অনেক সমর্থককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কোথায় তা এখনও পুলিশের তরফে জানানো হয়নি।" পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```