Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

করোনা-গুজবে হেনস্থার শিকার বিমানকর্মী তরুণীর মা, ভিডিও দেখেই তৎপর কলকাতা পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের গুজব ছড়ানো নিয়ে তৎপর কলকাতা পুলিশ। ইন্ডিগো এয়ারলাইন্সে কর্মরত এক তরুণী ভিডিও বার্তা করে সোশ্যাল মিডিয়ায় জানান, এই গুজবের জেরে কীভাবে বিপদে পড়েছেন তিনি ও তাঁর মা। খবর পেয়েই সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে যোগাযোগ কর

করোনা-গুজবে হেনস্থার শিকার বিমানকর্মী তরুণীর মা, ভিডিও দেখেই তৎপর কলকাতা পুলিশ

শেষ আপডেট: 24 March 2020 08:09

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের গুজব ছড়ানো নিয়ে তৎপর কলকাতা পুলিশ। ইন্ডিগো এয়ারলাইন্সে কর্মরত এক তরুণী ভিডিও বার্তা করে সোশ্যাল মিডিয়ায় জানান, এই গুজবের জেরে কীভাবে বিপদে পড়েছেন তিনি ও তাঁর মা। খবর পেয়েই সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গে যোগাযোগ করে কথা বলা হয় কলকাতা পুলিশের তরফে। ঘটনাটির কথা কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, আশ্বস্ত করেছে, তরুণীকে ও তাঁর মাকে সবরকম সহায়তা করা হবে প্রশাসনের তরফে। একইসঙ্গে পুলিশ জানিয়েছে, গুজবের জেরে কেউ কোনও রকম সামাজিক বিভাজনের শিকার হলে তার বিরুদ্ধে কড়া হবে প্রশাসন। যাঁরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে জরুরি পরিষেবা চালিয়ে যাচ্ছেন, তাঁদের প্রতি কোনও কোনও অন্যায় আচরণ মেনে নেওয়া হবে না। https://twitter.com/KolkataPolice/status/1242352783572881414 জানা গেছে, ওই তরুণীকে নিয়ে এলাকায় গুজব ছড়িয়েছে, তিনি নাকি করোনাভাইরাসে আক্রান্ত। তার জেরে হেনস্থার মুখে তাঁর মা। তরুণী একটি ভিডিও বার্তা দিয়ে জানিয়েছেন এই অবস্থার কথা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিও। ওই তরুণী ভিডিওয় বলেন, "গুজব ছড়াচ্ছে আমার এলাকায়, আমি নাকি করোনাভাইরাসে সংক্রমণে ভুগছি। আমি আর আমার মা থাকি বাড়িতে। আমি এখন বাড়িতেও নেই। তবু মানুষজন বাড়িতে এসে আমার মাকে হেনস্থা করছে। মা বাজারে যেতে পারছে না জরুরি জিনিস কিনতেও। সবাই বলছে, 'তোমার মেয়ের করোনা হয়েছে, তুমিও ভাইরাস ছড়াচ্ছো।'-- এসব নানা রকম হেনস্থায় আমরা জর্জরিত।" সম্প্রতি এয়ার ইন্ডিয়ার কর্মীদেরও হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। মঙ্গলবার এয়ার ইন্ডিয়ার পর ইন্ডিগোর তরফেও জানানো হয়েছে যে সমাজের বিভিন্ন স্তরে তাঁদের কর্মীদেরও হেনস্থা করা হচ্ছে। যেহেতু এইসব কর্মীদের সম্প্রতি বিদেশে যেতে হয়েছে তাই করোনা সতর্কতায় একদল মানুষ ক্রমাগত তাঁদের একঘরে করে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছেন। মঙ্গলবার বিবৃতি দিয়ে ইন্ডিগো কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব জুড়ে যখন এমন ভয়াবহ পরিস্থিতি এবং চারদিকে জারি হয়েছে বিভিন্ন নিষেধাজ্ঞা সেইসবের মাঝেও নিজের কথা না ভেবে, কোনও কিছুর পরোয়া না করেই সংস্থার কর্মীরা জনতাকে সবচেয়ে ভাল পরিষেবা দেওয়ার চেষ্টা করেছেন। তাই সাধারণ মানুষ এইসবের জন্য যেন সংস্থার কর্মীদের ন্যূনতম সম্মানটুকু দেন। তাঁদের পাশে থাকেন।

```