Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

অরুণাচল নিয়ে বেজিংয়ের বাগড়া, চিনে এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের পথে অনুরাগ

দ্য ওয়াল ব্যুরো: শনিবার থেকে চিনের হাংঝৌতে শুরু হতে যাচ্ছে ১৯তম এশিয়ান গেমস (Asian Games)। উদ্বোধনী অনুষ্ঠানে ভারত সরকারের তরফে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু তিনি যাচ্ছেন না। শুক্রবার তাঁর সফর ব

অরুণাচল নিয়ে বেজিংয়ের বাগড়া, চিনে এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের পথে অনুরাগ

শেষ আপডেট: 22 September 2023 10:34

দ্য ওয়াল ব্যুরো: শনিবার থেকে চিনের হাংঝৌতে শুরু হতে যাচ্ছে ১৯তম এশিয়ান গেমস (Asian Games)। উদ্বোধনী অনুষ্ঠানে ভারত সরকারের তরফে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের (Anurag Thakur) অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু তিনি যাচ্ছেন না। শুক্রবার তাঁর সফর বাতিলের কথা সরকারিভাবে ঘোষণা করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রক।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, অরুণাচল প্রদেশ নিয়ে চিনের বিস্ময়কর সিদ্ধান্তের প্রতিবাদ নথিভুক্ত করতেই ক্রীড়ামন্ত্রীর সফর বাতিল করা হল। জানানো হয়েছে, এশিয়ান গেমসে (Asian Games) চিন অরুণাচল প্রদেশের ক্রীড়াবিদদের তাদের দেশে প্রবেশের অনুমতি দেয়নি। অরুণাচলের খেলোয়ারদের উসুতে অংশ নেওয়ার কথা ছিল। এটি এক ধরনের চিনা মার্শাল আর্ট।

ভারত সরকারের বক্তব্য, চিনের এমন বিভাজনকারী সিদ্ধান্তের প্রতিবাদেই ক্রীড়ামন্ত্রী (Anurag Thakur) যাচ্ছেন না। অরিন্দম বাগচি বলেন, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ। ওই ভূখণ্ড নিয়ে আপোসের প্রশ্নই ওঠে না।

প্রসঙ্গত, চিন বহুদিন ধরেই অরুণাচলকে তাদের ভূখণ্ড বলে দাবি করে আসছে। সম্প্রতি বেজিং প্রকাশিত মানচিত্রে অরুণাচলকে চিনের অংশ বলে দাবি করা হয়েছে। তার আগে অরুণাচলের কিছু এলাকার চিনা নামও প্রকাশ করেছে বেজিং। তাদের দাবি, ওইগুলিই আদি নাম। ভারত অরুণাচল দখল করে নাম বদলে দিয়েছে।

আরও পড়ুন: লোকসভায় মুসলিম এমপিকে ‘উগ্রপন্থী’ বলে আক্রমণ বিজেপি সাংসদের, নীরব থাকলেন রাহুল


```