Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় আসার আগে নৈহাটিতে অনুব্রত, বড়মা-র মন্দিরে পুজো দিলেন

গত সপ্তাহে জানা গেছিল, বীরভূমের কোর কমিটির সদস্যদের কলকাতায় ডেকেছেন সুব্রত বক্সি। অনুব্রত-বিতর্কের মধ্যেই এই বৈঠক ঘিরে কৌতূহল সব মহলে। 

কলকাতায় আসার আগে নৈহাটিতে অনুব্রত, বড়মা-র মন্দিরে পুজো দিলেন

নৈহাটির মন্দিরে অনুব্রত মণ্ডল

শেষ আপডেট: 14 June 2025 11:19

দ্য ওয়াল ব্যুরো: শনিবার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছেন বীরভূমের নেতা অনুব্রত মণ্ডল। তার আগে শুক্রবার রাতে নৈহাটির বড়মা-র মন্দিরে পুজো দিতে দেখা যায় তাঁকে।

শুক্রবার রাত ৯টা নাগাদ বড়মা-র মন্দিরে যান তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বেশ কিছুটা সময়ে তিনি ছিলেন সেখানে। পুজো দেওয়ার পর সড়কপথে সোজা কলকাতায় উদ্দেশে রওনা দেন অনুব্রত। বোলপুর থানার আইসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সম্প্রতি ফের সংবাদ শিরোনামে এসেছেন কেষ্ট মণ্ডল। এখন তাঁর কীর্তি নিয়ে চর্চা চলছে রাজ্য রাজনীতিতে। সেই আবহে দলীয় বৈঠকে অনুব্রতর যোগ দেওয়াটা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

গত সপ্তাহে জানা গেছিল, বীরভূমের কোর কমিটির সদস্যদের কলকাতায় ডেকেছেন সুব্রত বক্সি। অনুব্রত-বিতর্কের মধ্যেই এই বৈঠক ঘিরে কৌতূহল সব মহলে। আসলে অনুব্রত জেলে থাকাকালীনই তাঁকে বীরভূমের জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সাম্প্রতিক সাংগঠনিক রদবদলের সময় দেখা যায় বীরভূমের জেলা সভাপতির পদটাই নেই। কেবল কোর কমিটিই সম্প্রসারণ করা হয়। আর তাতে রাখা হয়, অনুব্রত মণ্ডল, কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষ, অভিজিৎ সিনহা। তৃণমূলের দুই সাংসদ অসিত মাল এবং শতাব্দী রায় এই কোর কমিটির দু'জন আমন্ত্রিত সদস্য।

বোলপুর থানার আইসিকে কুকথা বলে ইতিমধ্যেই পুলিশি তলবে সাড়া দিয়েছেন অনুব্রত। কিন্তু বিরোধী দল সরব হয়েছে এই নিয়ে যে - তৃণমূল নেতার বিরুদ্ধে আদতে কোনও পদক্ষেপই নেয়নি পুলিশ বা প্রশাসন। বিষয়টি নিয়ে একাধিকবার বিক্ষোভও দেখিয়েছে তাঁরা। তবে অনুব্রতর বিরুদ্ধে এখনও পর্যন্ত কড়া পদক্ষেপ নেয়নি শাসক শিবিরও। তার মধ্যে শনিবারের দলীয় বৈঠকে থাকতে চলেছেন তিনি।

অনুব্রতর গালিগালাজের অডিও ক্লিপ ভাইরাল হতেই কড়া বিবৃতি দিয়েছিল তৃণমূল। দলের চাপে পড়ে কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন অনুব্রত। তবে একই সঙ্গে বিজেপি কীভাবে ওই অডিও পেল তা নিয়ে প্রশ্নও তুলেছিলেন কেষ্ট। সেই বিতর্কের রেশ এখনও বহাল। 


```